ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

ছবি: সংগৃহীত।

কাঁঠাল শুধু মিষ্টি ফল হিসেবেই নয়, কাঁচা অবস্থাতেও নানা খাবারে ব্যবহার করা যায়। এঁচোড় বা কাঁচা কাঁঠালের তরকারি অনেকের পছন্দের হলেও এই উপাদান দিয়ে তৈরি করা যায় ভিন্নধর্মী আরও অনেক পদ। তেমনই একটি নতুন স্বাদের খাবার হলো কাঁচা কাঁঠালের বার্গার।

কাঁচা কাঁঠালে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন এ, বি ও সি, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থতা ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।

মাংসের পরিবর্তে কাঁচা কাঁঠালের পেটি ব্যবহার করে তৈরি এই বার্গার হতে পারে স্বাস্থ্যকর ও মজাদার বিকল্প। ঘরোয়া উপকরণ দিয়েই সহজে এটি তৈরি করা সম্ভব।

কাঁচা কাঁঠালের বার্গার তৈরির উপকরণ

কাঁচা কাঁঠাল (সিদ্ধ করা) – ৩ কাপ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
গরম মসলার গুঁড়া – ১ চা চামচ
বেসন – ২ টেবিল চামচ
টমেটো সস – ২ টেবিল চামচ
সয়া সস – ১ টেবিল চামচ
ডিম – ১টি
গোলমরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
ব্রেডক্রাম – ২ টেবিল চামচ
স্বাদ অনুযায়ী লবণ
ভাজার জন্য তেল

তৈরির পদ্ধতি

প্রথমে কাঁচা কাঁঠাল ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ কাঁঠাল মিহি করে চটকে নিতে হবে। এতে তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মণ্ড তৈরি করতে হবে।

এরপর মিশ্রণ থেকে পছন্দমতো আকারে পেটি তৈরি করে নিতে হবে। ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে পেটিগুলো দুই পাশ থেকে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

বার্গারের বন মাঝখান থেকে কেটে হালকা সেঁকে নিন। নিচের অংশে সস লাগিয়ে তার ওপর কাঁঠালের পেটি বসিয়ে দিন। এরপর টমেটো ও শসার টুকরা দিয়ে আবার সামান্য সস ছড়িয়ে বনের উপরের অংশটি দিয়ে ঢেকে দিন।

এভাবেই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপায়ে সুস্বাদু কাঁচা কাঁঠালের বার্গার।

বিশেষ সস তৈরির উপকরণ

গুঁড়ো দুধ – ১ টেবিল চামচ
টমেটো সস – ৩ টেবিল চামচ
মেয়োনেজ – ২ টেবিল চামচ
চিনি – ১ টেবিল চামচ
সরিষার তেল – আধা টেবিল চামচ

সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হবে বিশেষ স্বাদের সস। এই সস বার্গারের স্বাদ আরও আকর্ষণীয় করে তুলবে।

স্বাস্থ্যকর উপাদান ও ভিন্ন স্বাদের কারণে কাঁচা কাঁঠালের বার্গার হতে পারে পরিবারের সবার জন্য একটি নতুন খাবারের অভিজ্ঞতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

1

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

2

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

3

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

4

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

5

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

6

গুগলের চাকরি ছেড়ে ব্যবসা,বছরে আয় প্রায় ২৮ কোটি টাকা

7

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

8

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

9

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

10

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

11

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

12

বিশ্ব ধরিত্রী দিবস আজ

13

জাতীয় সংসদের অধিবেশন শুরু

14

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

15

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

16

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

17

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

18

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

19

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

20