অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সবশেষ কবে ব্রাজিলকে হারিয়েছিল জাপান? জেনে নিন

ছবি: সংগৃহীত



সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়েছে জাপান। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় দল জাপান। ফলে আগামী ২৯ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২–এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

শক্তির বিচারে জাপানের চেয়ে বেশ এগিয়ে ব্রাজিল। বর্তমান ফিফা র‍্যাংকিংয়ে সেলেসাওদের অবস্থান  ৬ নম্বরে, যেখানে জাপান রয়েছে ১৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষেই কথা বলছে।

ব্রাজিল-জাপান এ পর্যন্ত  ১০টি আন্তর্জাতিক ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৭টি ম্যাচ, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জয় পেয়েছে মাত্র একবার। তবে সেই একমাত্র জয় এসেছে সর্বশেষ দেখায়।

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ স্কোয়াডে থাকায় ব্রাজিলের জন্য এই লড়াই সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

1

মুখে নয়, মাঠেই হবে লড়াই

2

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

3

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

4

অসুস্থতায় অরল্যান্ডোর কনসার্ট বাতিল করলেন চার্লি পুথ

5

প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম

6

নকআউটে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হতে পারে

7

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

8

রোনালদো–নেইমার–মদ্রিচের পর, এবার কি মেসির পালা?

9

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

10

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

11

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

12

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

13

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

14

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যো

15

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা

16

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

17

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

18

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

19

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

20