ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

ছবি : সংগৃহীত

আগামী জুন মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

সাম্প্রতিক এক বক্তব্যে তিনি জানান, জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই এই নির্বাচন সম্পন্ন করতে চায় বোর্ড।

এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। তখনই জানানো হয়েছিল, তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা হবে।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই অ্যাডহক কমিটির তিন মাসের মেয়াদ পূর্ণ হবে। তার আগেই নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরেও বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় আমিনুল ইসলাম-এর নেতৃত্বাধীন প্যানেল থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। যদিও শুরুতে তামিম ইকবাল-এর নেতৃত্বে একটি পক্ষ মনোনয়ন সংগ্রহ করলেও পরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

আসন্ন এই নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-ইয়ামালের আলিঙ্গনে ফুটবল দেখল প্রজন্ম বদলের ছবি

1

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

2

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

3

রাজধানীর ১২০ স্থানে বসছে এআই সিগন্যাল ও ক্যামেরা

4

হরমুজ দেখিয়ে দিল মার্কিন শক্তির সীমাবদ্ধতা

5

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

6

মক্কা-মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

7

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

8

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

9

আজকের স্বর্ণের দাম

10

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ হিরণ, শিক্ষিকা বিউটি রানীকে অপদ

11

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

12

গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: জ্বালানিমন্ত্রী

13

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

14

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

15

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

16

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

17

আর্জেন্টিনাকে হারানোর পেছনে ছিল রাজনৈতিক চাপ: পাবলো কাররোজা

18

বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

19

সমর্থকদের যাতায়াত খরচ দিচ্ছেন জার্মান ফুটবলাররা

20