ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আত্মসমর্পণের পর জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন।

বৃহস্পতিবার ঢাকার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন জাহের আলভী, যার প্রকৃত নাম নিয়ামত উল্লাহ ভূঁইয়া। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় জাহের আলভী দেশের বাইরে নেপালে অবস্থান করছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

ইকরার বাবা কবির হায়াত খান ওই দিন রাতেই মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ, মানসিক চাপ এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্রসন্তান রয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান থাকায় পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

1

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

2

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করল আদালত

3

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

4

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

5

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

6

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

7

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

8

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

9

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

10

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

11

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

কম খেলেও ওজন বাড়ে কেন

14

পার্থকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

15

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

16

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

17

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

18

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা

19

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

20