অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সেলোনার নজরে মরক্কোর তারকা

ছবি: সংগৃহীত



লা লিগা জায়ান্ট বার্সেলোনার মাঝ মাঠে শক্তি বাড়াতে নতুন বিকল্পের সন্ধান শুরু করেছে। ফ্রেংকি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি ইনজুরি এবং তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদোর ক্লাব ছাড়ার সম্ভাবনার কারণেই বার্সাকে এই জরুরি সিদ্ধান্ত নিতে হচ্ছে।


স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্ডো দেপোর্তিভো’র সাংবাদিক গ্যাব্রিয়েল সানসের তথ্য অনুযায়ী,নেদারল্যান্ডের তারকা মিডফিল্ডার ইনজুরিতে দীর্ঘমেয়াদি মাঠের বাইরে থাকায় এবং মিডফিল্ডার মার্ক কাসাদোর ক্লাব ছাড়ার সম্ভাবনার কারণেই বার্সাকে এই জরুরি সিদ্ধান্ত নিতে হচ্ছে। 

আর এই তালিকায় বার্সেলোনার মূল লক্ষ্য হিসেবে উঠে এসেছে মরক্কোর মিডফিল্ডার আজাদ্দিন উনাহির নাম, যাকে মাত্র ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নেওয়া সম্ভব বলে জানা গেছে।

নেদারল্যান্ডসের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার সময় ডান হাঁটুর লিগামেন্ট মারাত্মকভাবে ছিঁড়ে যায় ফ্রেংকি ডি ইয়ংয়ের। অস্ত্রোপচারের বদলে কনজারভেটিভ ট্রিটমেন্ট বেছে নেওয়ায় তিনি প্রায় ৪ থেকে ৫ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

অন্যদিকে, বার্সার একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো পর্যাপ্ত খেলার সুযোগ (গেম টাইম) পাওয়ার জন্য এই দলবদল উইন্ডোতেই ক্লাব ছাড়তে পারেন। তার জন্য ইউরোপ ও সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে। এই দুই কারণে হ্যানসি ফ্লিকের দলের মিডফিল্ডে হুট করেই বড় শূন্যতা তৈরি হয়েছে ।

কেন রাডারে উনাহি

বার্সেলোনার বর্তমান ফাইনান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) সীমাবদ্ধতায় ট্রান্সফার মার্কেটে কম মূল্যে ভালো মানের বিকল্প খুঁজছে।

২৬ বছর বয়সী মরক্কোন মিডফিল্ডার উনাহির বর্তমান ক্লাব গিরোনা লা লিগা থেকে রেলিগেটেড (অবনমন) হওয়ায় তার রিলিজ ক্লজ বেশ কমে গেছে। মাত্র ১০ মিলিয়ন ইউরো খরচ করলেই তাকে ন্যু ক্যাম্পে আনা সম্ভব, যা বার্সার বর্তমান বাজেটের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ।
মরক্কো জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে (বিশেষ করে ২০২২ ও সাম্প্রতিক ২০২৬ বিশ্বকাপে) চমৎকার পারফর্ম করা উনাহি টেকনিক্যালি অত্যন্ত দক্ষ। বার্সা ম্যানেজমেন্ট মনে করছে, ফ্লিকের হাই-ইনটেনসিটি গেমপ্লে-তে স্কোয়াডের গভীরতা বাড়াতে উনাহি একজন অত্যন্ত সাশ্রয়ী ও কার্যকরী সাইনিং হতে পারেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

1

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

2

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

3

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

4

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

5

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

6

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

7

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

8

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

9

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

10

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

11

বিশ্বকাপে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

12

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

13

চীন যাচ্ছেন পুতিন

14

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

15

বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতীমের

16

অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

17

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

18

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্

19

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

20