ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

ওবায়দুল কাদের।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে যুক্তিতর্ক শুরু হচ্ছে। রবিবার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। পরে আসামিপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরবে।

এর আগে গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের জেরা সম্পন্ন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তার আগে ১৯ এপ্রিল থেকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। সাক্ষ্যপর্ব শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল আজকের দিন যুক্তিতর্কের জন্য নির্ধারণ করে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশনা, উসকানিমূলক বক্তব্য এবং সহিংস প্রতিরোধের পরিকল্পনায় যুক্ত ছিলেন। এছাড়া নেতাকর্মীদের মাঠে নামিয়ে কঠোর দমন-পীড়ন, সশস্ত্র হামলা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ডে ভূমিকা রাখার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

রাষ্ট্রপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

1

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

2

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

3

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

4

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

5

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

6

শান্তি চুক্তির মধ্যেও লেবাননে ইসরাইলের নতুন বিমান হামলা

7

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

8

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

9

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

10

৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাসের মাথায় মোনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্

11

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

12

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

13

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন আলভী

14

ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

15

আজ যে সমীকরণ মিললে মেসি গোল্ডেন বুট পাবে

16

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

17

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

18

পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

19

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

20