অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ জিতলে ট্রফির পাশাপাশি তাদের একটি ফুটবলকে পাঠানো হবে চাঁদে! যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে এমনই এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছে নাসার মহাকাশ বিজ্ঞানীরা।

নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন। মার্কিন ফুটবলারদের উদ্দেশে তার বার্তা ছিল, ‘চ্যালেঞ্জটা তোমাদের জন্য। বিশ্বকাপ জেতো। বাকিটা আমরা দেখছি।’

বিশ্বকাপ উপলক্ষে নাসা এরই মধ্যে একটি ফিফার অফিশিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছে। তবে আইজ্যাকম্যান বলছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই ফুটবল আরও অনেক দূর-চাঁদে নিয়ে যাওয়া হবে।’

এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন ১৯৭১ সালের অ্যাপোলো-১৪ অভিযানের মহাকাশচারী অ্যালান শেপার্ডকে। চাঁদের মাটিতে গলফ ক্লাব দিয়ে কয়েকটি শট মেরে ইতিহাস গড়েছিলেন শেপার্ড। নাসাপ্রধানের ভাষায়, ‘আমরা অ্যালান শেপার্ডকেও ছাড়িয়ে যেতে চাই। আমরা চাঁদে একটি ফুটবল নিয়ে যাব।’


অবশ্য সেটি শুধু প্রতীকী সফরই হবে না। নাসার পরিকল্পিত চাঁদের ঘাঁটির জন্য যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হবে, ফুটবলটিও সেই পেলোডের অংশ হিসেবেই যাবে।

শিরোপা জয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এখনো পাড়ি দিতে হবে বহু দূর। সান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার  সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ৪৫ ও ৮২ মিনিটে গোল করেছেন ফোলারিন বালোগান ও মালিক টিলমান। বালোগান অবশ্য ৬৪ মিনিটে লাল কার্ড দেখেছেন। তবে ঠিকই জয় তুলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিয়াটলে শেষ ষোলোতে তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

1

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

2

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

3

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

4

বিয়েতে নতুন জামাইকে কেন আস্ত খাসি দেওয়া হয়?

5

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

6

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

7

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

8

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

9

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারে

10

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

11

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

12

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

13

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

14

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

15

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

16

ইকুয়েডরের কাছে হার, একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

17

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

18

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

19

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

20