অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

‘লাকি নাম্বারে’ টিকিট কিনে লটারিতে জিতলেন সাড়ে ১২ কোটি টাকা

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এক বাসিন্দা সারাজীবন ‘৭’ সংখ্যাটিকে নিজের লাকি নম্বর বা সৌভাগ্যের প্রতীক বলে মনে করে এসেছেন। আর এই ৭ সংখ্যার ওপর ভরসা করেই তিনি লটারিতে জিতে নিয়েছেন ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি (১২ কোটি ৩৮ লাখ) টাকা।


লটারি জেতা এই ব্যক্তির নাম টমাস মুনোজ। তিনি মন্টগোমারি কাউন্টির বিস্কো এলাকার বাসিন্দা। নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারির নতুন স্ক্র্যাচ-অফ গেম ‘ট্রিপল রেড ৭৭৭ জ্যাকপট’-এর প্রথম শীর্ষ পুরস্কার বিজয়ী হয়েছেন তিনি।

মুনোজ জানান, ক্যান্ডর শহরের সাউথ মেইন স্ট্রিটের একটি দোকান থেকে ১০ ডলারের এই লটারি টিকিটটি কেনার সিদ্ধান্ত তিনি তাৎক্ষণিকভাবে নিয়েছিলেন। কারণ টিকিটটি তার কাছে ভীষণ ব্যক্তিগত ও আবেগের ছিল। মুনোজ বলেন, ৭ আমার লাকি নম্বর। কারণ ১৯৭৭ সালের ৭ তারিখে আমার জন্ম হয়েছিল। কাকতালীয়ভাবে, এই লটারি টিকিটটিও সাজানো হয়েছিল তিনটি ‘৭’ (৭৭৭) দিয়ে। টিকিটটি কেনার পরপরই দোকানে স্ক্র্যাচ করে নিজের এই বিশাল জয়ের কথা জানতে পারেন এবং খুশিতে আত্মহারা হয়ে পড়েন।


লটারির সদর দপ্তরে গিয়ে মুনোজের সামনে দুটি বিকল্প ছিল- তিনি চাইলে আগামী ২০ বছর ধরে প্রতি বছর ৫০ হাজার ডলার করে নিতে পারতেন, অথবা এককালীন ৬ লাখ ডলার তুলে নিতে পারতেন। তিনি এককালীন টাকা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং কর কাটার পর ৩ লাখ ৯৬ হাজার ৬০ ডলার (প্রায় ৩ কোটি ৮৩ লাখ টাকা) ঘরে তোলেন। এই টাকা দিয়ে মুনোজ পুরোনো গাড়ি মেরামতের কাজ করতে চান এবং কিছু টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন।

লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাসে শুরু হওয়া ‘ট্রিপল রেড ৭৭৭ জ্যাকপট’ খেলায় ১০ লাখ ডলারের মোট তিনটি শীর্ষ পুরস্কার ছিল। মুনোজ প্রথমটি জিতে নেওয়ার পর এখনও দুটি পুরস্কার অবিক্রীত রয়েছে।

নর্থ ক্যারোলিনা লটারি থেকে সংগৃহীত অর্থ স্কুলের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়, যার অংশ হিসেবে মন্টগোমারি কাউন্টি ইতোমধ্যে ২৬ লাখ ডলারের বেশি অনুদান পেয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

1

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

2

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

3

ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্

4

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দে

5

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

দিনাজপুরে ৩৮.৩ ডিগ্রি তাপমাত্রায় প্রাণিকূলেও নাভিশ্বাস

8

রিমান্ড শেষে কারাগারে ডন, সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমা

9

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধান

10

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

11

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা

12

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

13

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

14

লাল কার্ড থেকে গোল বাতিল, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

15

হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা ২ ট্যাংকারে ইরানের হাম

16

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল

17

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

18

১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ৯ বছর পর ৩৩০ কোটি ডলারের এআই প্রতিষ্ঠা

19

হাফটাইম: কলম্বিয়া ১-০ ঘানা

20