ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়ার সম্পর্ককে একটি “স্থিতিশীল শক্তি” হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মস্কো ও বেইজিং কোনো দেশের বিরুদ্ধে জোট গঠন করছে না; বরং বৈশ্বিক শান্তি ও উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করছে।

মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের চীন সফরের আগে পুতিন এই বক্তব্য দেন। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা রুশ প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া ও চীন আন্তর্জাতিক আইন এবং জাতিসঙ্ঘ সনদের মূলনীতিকে সমর্থন করে যাচ্ছে। তার ভাষায়, দুই দেশ বৈশ্বিক স্থিতিশীলতা ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করছে।

পুতিন বলেন, জাতিসঙ্ঘ, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ব্রিকসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া ও চীনের সমন্বিত কার্যক্রম বিশ্বব্যাপী নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক বর্তমানে “নজিরবিহীন উচ্চতায়” পৌঁছেছে। সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ একে অপরকে সরাসরি সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে চীন-রাশিয়া সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে। একইসঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের একক বৈশ্বিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে মস্কো ও বেইজিং ক্রমেই আরও ঘনিষ্ঠ হচ্ছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক চাপের মধ্যে রাশিয়ার জন্য চীন এখন অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।

বুধবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন ভ্লাদিমির পুতিন। এক বছরের কম সময়ের মধ্যে এটি দুই নেতার দ্বিতীয় সরাসরি বৈঠক, যা দুই দেশের সম্পর্কের গুরুত্ব আরও স্পষ্ট করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

1

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

2

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস

3

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করার সিদ্ধান্ত

4

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

5

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

6

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

7

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

8

তুমি শুধু একজন ফুটবলার নও,তুমিই ফুটবল ইতিহাস: জিনেদিন জিদান

9

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৬

10

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

11

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

12

আর্জেন্টিনাকে কাঁপিয়ে কেপ ভার্দের বিদায়

13

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

14

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

15

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

16

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

17

নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ

18

স্পেনে নিজের মালিকানাধীন ক্লাবের জার্সিতে সন্তানদের নিয়ে মেস

19

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

20