ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

ঋতুরাজ

চেন্নাই সুপার কিংস (CSK) এর জন্য ধোনি ছাড়া চলতি আইপিএল মৌসুমটা বেশ কঠিন সময় পার হচ্ছে। টানা তিন ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরেছিল দলে। তবে সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ ম্যাচের পরই বড় ধাক্কা খেয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়।

স্লো ওভার রেট বজায় না রাখার কারণে ঋতুরাজ গায়কওয়াড়কে ১২ লাখ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী ন্যূনতম ওভার রেট লঙ্ঘনের কারণে এই শাস্তি দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে একই ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে। যদি কোনো মৌসুমে জরিমানার পরিমাণ ২৫ লাখ টাকার বেশি হয়, তাহলে অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। পাশাপাশি বিসিসিআই নিয়ম অনুযায়ী এক মৌসুমে তৃতীয়বার স্লো ওভার রেট অপরাধ করলে অধিনায়কের ওপর আরও কঠোর জরিমানা আরোপ করা হয়।

চলতি মৌসুমে ব্যাট হাতেও ভালো সময় যাচ্ছে না ঋতুরাজ গায়কওয়াড়ের। চারটি ম্যাচে তিনি মাত্র ৫৬ রান করেছেন, গড় ১৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৩.৭০। অধিনায়কত্বের চাপের সঙ্গে তার ব্যক্তিগত ফর্মও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন এই ম্যাচটি CSK-এর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

1

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

2

তৃণমূল থেকে অপসারিত মমতা, এরপরে কী

3

কারা জিতবে বিশ্বকাপ শিরোপা, জানাল সুপারকম্পিউটার

4

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

5

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের সতর্কবার্তা

6

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা? জেনে নিন

7

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

8

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

9

সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কম

10

মেসির ৮৫ ফুট ভাস্কর্য উন্মোচন

11

কলম্বিয়ায় সিনেটরের গাড়িবহরে গুলিবর্ষণ

12

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

13

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

14

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

15

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

16

শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

17

বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ ক

18

পাগলা মসজিদে ৬ মাসে মিলল ১৬ কো‌টি টাকা

19

মেসির সম্মানে ১০ মিনিটে থমকে যাবে সব খেলা, চলবে করতালি

20