অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

ছবি: সংগৃহীত



জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। তখন ট্রাম্প তাকে বলেন, ‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’ এরপর তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, তার উপস্থিতি নিয়ে প্রতিবেদন না করাই উচিত।

কলিন্স জবাবে বলেন, জাতিসংঘ কর্তৃপক্ষ তাকে এবং সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের খবর সংগ্রহের অনুমতি দিয়েছে।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ বলে মন্তব্য করেন। জাতিসংঘের সংবাদকক্ষে সাংবাদিকেরা তার উপস্থিতি নিয়ে কেন সমালোচনা করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরে আরেকটি পোস্টে ট্রাম্প সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে ‘আসক্ত’ থাকার অভিযোগ করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিয়ে কড়া ও অবমাননাকর ভাষায় মন্তব্য করেন তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি সিএনএনসহ পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতের দ্বারস্থ হয়েছে।

নির্বাহী ক্ষমতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এ নিয়ে ওয়াশিংটনে আইনি লড়াই চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

1

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

2

ভেনেজুয়েলা ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা ইউএসজিএসের

3

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

4

কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

5

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

6

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

7

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানম

8

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

9

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

10

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

11

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

12

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

15

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

16

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

17

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

18

কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই

19

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

20