অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে আখতার-জারার ওপর হামলার ঘটনায় এনসিপির জরুরি বিবৃতি

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ও  দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে হেনস্তার ঘটনায় জরুরি বিবৃতি দিয়েছে এনসিপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স এ বিবৃতি দিয়েছে।

এতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ।

বিবৃতিতে বলা হয়, আমরা প্রশ্ন রাখছি—যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান, তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কনস্যুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায়? তারা কাদের স্বার্থে কাজ করছে, আর কেন এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না?

এতে বলা হয়, বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে অবিলম্বে দৃঢ় পদক্ষেপের দাবি জানাই।

বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলো: ১. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউ-ইয়র্ক শহরের সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি অভিযোগ করতে হবে ২. নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। ৩. সফরের পরবর্তী অংশের জন্য প্রত্যেক সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, আখতার হোসেন ও তাসনিম জারার সাথে এই হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সফরসঙ্গীরাও ছিলেন এবং তারাও আওয়ামী সন্ত্রাসীদের তোপের মুখে পড়েন, কিন্ত এই হামলার প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে মূলত এনসিপি নেতৃবৃন্দকে। জুলাই বিপ্লবের সময় যারা জীবনবাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হামলাকারীদের ক্ষোভ আজও থামেনি। আখতার হোসেনকে খুনী হাসিনা সরকার জুলাইতে গ্রেপ্তার করে নির্যাতন চালায়। যিনি গণআন্দোলনের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন, আজও সেই সংগ্রামের মূল্য দিতে হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা।

এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—বিদেশি মাটিতে আওয়ামী লীগের এধরণের সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ দাবি করছি।






মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

1

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

2

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

3

ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ কী

4

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

5

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

6

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৬

7

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

8

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

9

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

12

ইরানের খার্গ দ্বীপের কাছে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

13

গণভোটের রায় কার্যকর করার আহ্বান জামায়াত আমিরের

14

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

15

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

16

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

17

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

18

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

19

২০৯ রান দূরে মিরাজ

20