ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

স্বাস্থ্য খাতে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে ইপিআই কর্মসূচির টিকা, যক্ষ্মা নিয়ন্ত্রণের ওষুধ এবং এইডস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ক্রয়ের জন্য ৪৬৩ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২০ টাকার চারটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ইপিআই কার্যক্রম সচল রাখতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের অবশিষ্ট অংশ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৭ ধরনের রুটিন ভ্যাকসিন কেনা হবে, যার ব্যয় ধরা হয়েছে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৭৫৫ টাকা। মোট প্রায় ৭৭ লাখ ৯৫ হাজার ভায়াল ভ্যাকসিন সংগ্রহ করা হবে, যা জাপান, ডেনমার্ক, ভারতসহ বিভিন্ন দেশ থেকে সরবরাহ করা হবে।

এছাড়া জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় অ্যান্টি-টিবি ড্রাগস-৪এফডিসি অতিরিক্ত ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। মেসার্স রেনেটা পিএলসি থেকে অতিরিক্ত ওষুধ সংগ্রহে প্রায় ১৫ কোটি ৫১ লাখ টাকার ভেরিয়েশন অনুমোদন পেয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় GeneXpert Cartridge অতিরিক্ত ক্রয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসের (ইউএনওপিএস) কাছ থেকে অতিরিক্ত কার্টিজ সংগ্রহে প্রায় ৩১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় হবে, যা রোগ নির্ণয় কার্যক্রম অব্যাহত রাখতে সহায়ক হবে।

অন্যদিকে, এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ অতিরিক্ত ক্রয়ের প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি। রোগীর সংখ্যা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করতে মেসার্স এস এস সাইন্টিফিক কর্পোরেশন থেকে অতিরিক্ত ওষুধ সংগ্রহে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের টিকাদান কর্মসূচি ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমা

1

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

2

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

3

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

4

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

5

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

6

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

7

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

8

এইচএসসি অভিন্ন প্রশ্নপত্র

9

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

10

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

11

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

12

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

13

ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কিছু নেই: গভর্নর

14

এনআইডির মহাপরিচালক বদলি

15

এখন আর কেউ জিজ্ঞেস করবে না, কেপ ভার্দে কোথায়?

16

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

17

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

18

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

19

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

20