অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

ছবি: সংগৃহীত




বিশ্বকাপের সেরা ফুটবলার রদ্রিকে নিজেদের শিবিরে ভেড়ানোর লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে বার্সেলোনা।

 স্প্যানিশ এই মিডফিল্ডার কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মার্কা। মূলত অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণে জরুরি ভিত্তিতে রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বার্সা কর্তৃপক্ষ। ডাচ তারকা ডি ইয়ংয়ের হাঁটুর লিগামেন্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এবং পরিস্থিতির উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে, যা সুস্থ হওয়ার প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করবে।

রদ্রিকে নিয়ে শুরুতে রিয়াল মাদ্রিদ বেশ আগ্রহী ছিল এবং দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনার খবরও পাওয়া গিয়েছিল। তবে সেই আলোচনা ফলপ্রসূ হতে দেরি হওয়ায় বার্সেলোনা দ্রুত পদক্ষেপ নেয় এবং খেলোয়াড়ের সম্মতি আদায়ে সক্ষম হয়। মার্কা ও ওয়ানফুটবলের প্রতিবেদন অনুযায়ী, বার্সার নতুন কোচ হান্সি ফ্লিকের ব্যক্তিগত হস্তক্ষেপেই এই পুরো দৃশ্যপট বদলে গেছে। 

খেলোয়াড়টি বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে ফ্লিক নিজেই রদ্রির সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। কোচের এই সরাসরি প্রস্তাব রদ্রি ও তার ঘনিষ্ঠ মহলের সিদ্ধান্ত বদলে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে রদ্রির সম্মতি পাওয়ার পর ম্যানচেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিক দরকষাকষির প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। তবে এই তারকা মিডফিল্ডারকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে কাতালানদের অন্তত ৫ কোটি ইউরো ব্যয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

1

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

2

২০৩০ বিশ্বকাপে কেউ আর আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করবে

3

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

4

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

5

ঢাকা-দিল্লি সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে:

6

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

7

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

8

শাবনূরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ পূর্ণিমার

9

এনটিএমসিতে ৩ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

10

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

11

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

12

ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হেনেছিল ইরানি ক্ষেপণাস্ত

13

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

14

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

15

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

16

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

17

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

18

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

19

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

20