ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

প্রতীকী ছবি

চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় ২১৮ কোটি ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬১ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর আগে গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়ে।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে সহায়তা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

1

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

2

স্পেনের বিশ্বকাপ ট্রফি উদযাপনের সময় পেছন ফিরে দাঁড়ানোর কারণ

3

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

4

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

5

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

6

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

7

৩ ক্যাটাগরিতে পুরস্কার পেল গোলাম রাব্বানীর ‘সাঁতার’

8

জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর

9

ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

10

হজ শেষে দেশে ফিরলেন আরও ১১০৯ হাজি

11

মেসিকে টপকাতে পারবেন কি এমবাপ্পে

12

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

13

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

14

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

15

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

16

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

17

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

18

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

19

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

20