অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আজ রাতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নামার আগে হুঙ্কার দিয়ে রাখল মিসরীয় শিবির। লিওনেল মেসির দলকে নিয়ে তারা মোটেও ভীত নন। উল্টো প্রতিপক্ষকে প্রচ্ছন্ন এক হুঁশিয়ারি দিয়ে দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’ আছেন।
 
মিসরের প্রধান কোচ হোসাম হাসানের যমজ ভাই এবং দেশটির সাবেক জাতীয় ফুটবলার ইব্রাহিম হাসান। ম্যাচের আগে স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দলের প্রতি অগাধ বিশ্বাস রেখে তিনি বলেন, ‘আর্জেন্টিনার লিওনেল মেসি আছে ঠিকই, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি ঈশ্বর আমাদের এই বিশ্বাসের প্রতিদান দেবেন।’

মূলত মেসির মতো অতিমানবের মুখোমুখি হওয়ার আগে দলের মানসিক শক্তি বাড়াতেই এমন মনস্তাত্ত্বিক চাল চেলেছেন ইব্রাহিম। ম্যাচের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, মাঠে নেমে আলাদা করে মেসির দিকে তাকিয়ে থাকার কোনো কারণ নেই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

1

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ

2

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

3

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

4

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা সম্মানের: কুকুরেয়া

5

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

6

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

7

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

8

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

9

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

10

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

11

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

12

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

13

দেশে ফিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধ

14

ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো,বহাল থাকছে ফিফা সভাপতি প

15

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেল

16

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া

17

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

18

তুমি চিরকালের জন্য এক নম্বর: মেসিকে স্প্যানিশ তারকা গ্যাভি

19

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

20