অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

ছবি: সংগৃহীত



ভ্রমণে ট্রলি ব্যাগ এখন প্রায় সবারই প্রয়োজনীয় সঙ্গী। তবে শুধু রং, ডিজাইন বা দাম দেখে ব্যাগ কিনলে পরে সমস্যায় পড়তে পারেন।

ব্যাগের আকার, ওজন, উপাদান, চাকা, হাতল ও জিপারের মান—সবকিছুই গুরুত্বপূর্ণ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ভ্রমণের ধরন অনুযায়ী সঠিক ট্রলি বেছে নিলে একদিকে যেমন ব্যাগ বহন করা সহজ হয়, অন্যদিকে দীর্ঘদিন ব্যবহারও করা যায়।

প্রথমেই বুঝুন আপনার ভ্রমণের ধরন

ট্রলি কেনার আগে ভাবুন, আপনি সাধারণত কী ধরনের ভ্রমণ করেন।

নিয়মিত বিমানে যাতায়াত করেন, ব্যবসায়িক কাজে ভ্রমণ করেন, নাকি কয়েক দিনের ছোট সফরে যান?

বিমানে ভ্রমণ করলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের ব্যাগেজ নীতিও দেখে নেওয়া জরুরি। কয়েক দিনের ভ্রমণের জন্য ছোট কেবিন ব্যাগ সুবিধাজনক হতে পারে। এতে ব্যাগ বহন করা সহজ হয় এবং বিমানবন্দরে লাগেজের জন্য অপেক্ষার সময়ও কমে।

ব্যাগের উপাদান কেমন?

হার্ড ট্রলি ব্যাগ কেনার ক্ষেত্রে উপাদানের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।


বিশেষজ্ঞদের মতে, পলিপ্রোপিলিন তুলনামূলক হালকা এবং ধাক্কা সামলাতে ভালো। অন্যদিকে পলিকার্বনেট টেকসই হওয়ার জন্য পরিচিত।

তাই শুধু বাইরের ডিজাইন নয়, ব্যাগটি কী উপাদান দিয়ে তৈরি সেটিও দেখে নিন।

চাকা ও হাতলের মান দেখুন

ট্রলি ব্যাগের সবচেয়ে বেশি ব্যবহৃত অংশগুলোর মধ্যে রয়েছে চাকা, হাতল, কোণ ও জিপার। তাই কেনার সময় এগুলোর মান পরীক্ষা করা জরুরি।

চাকা সবদিকে সহজে ঘোরে কি না দেখে নিন। হাতল বের করার পর সেটি শক্ত ও স্থির থাকে কি না তাও পরীক্ষা করুন।

খালি ব্যাগের ওজনও গুরুত্বপূর্ণ

অনেকেই ট্রলি কেনার সময় শুধু কত কেজি মাল নেওয়া যাবে সেটি দেখেন। কিন্তু খালি ব্যাগটির ওজনও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞের দেওয়া সাধারণ হিসাব অনুযায়ী, ২০ ইঞ্চির একটি হার্ড ট্রলি সাধারণত প্রায় ২ দশমিক ৩ থেকে ৩ কেজি হতে পারে। বড় আকারের ব্যাগ স্বাভাবিকভাবেই কিছুটা ভারী হয়।

ব্যাগ যত হালকা হবে, নির্ধারিত লাগেজ সীমার মধ্যে তত বেশি প্রয়োজনীয় জিনিস নেওয়ার সুযোগ থাকবে।

শুধু বেশি ফিচার থাকলেই ভালো নয়

বর্তমানে অনেক ট্রলি ব্যাগে আলাদা কম্পার্টমেন্ট, কমপ্রেশন সিস্টেম, নিরাপদ ক্লোজারসহ নানা সুবিধা থাকে। এসব ফিচার ভ্রমণকে সহজ করতে পারে।

তবে সব ফিচার সবার জন্য প্রয়োজনীয় নয়। আপনি যেভাবে ভ্রমণ করেন, সেই অনুযায়ী প্রয়োজনীয় সুবিধা আছে কি না সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ভালো ট্রলি ব্যাগ মানেই সবচেয়ে দামি বা সবচেয়ে বেশি ফিচারযুক্ত ব্যাগ নয়। বরং আপনার ভ্রমণের ধরন, প্রয়োজন ও বাজেটের সঙ্গে যে ব্যাগটি সবচেয়ে ভালোভাবে মানিয়ে যায়, সেটিই আপনার জন্য উপযুক্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

1

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

2

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

3

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

4

বৈভব সূর্যবংশীকে ঘিরে ক্রিকেট বিশ্বের নতুন উন্মাদনা

5

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

6

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

7

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

8

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

9

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

10

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

11

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

12

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

13

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

14

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

15

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

16

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

17

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

18

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

19

একটি ছেলে ফোন করে ১ লাখ টাকা নিয়ে আসতে বলে: নিহত আজমুলের বা

20