ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

এবার মোট ১০৭ জন সদস্যকে এ সম্মানজনক পদকের জন্য মনোনীত করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি র‍্যাবে কর্মরত সেনাবাহিনী ও বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তাও এই পুরস্কার পাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী মনোনীত ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, মনোনীত সকল সদস্যকে আগামী ২ মে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান।

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের উচ্চপদস্থ কর্মকর্তা, যেমন—পিবিআই, ডিএমপি, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, হাইওয়ে পুলিশ এবং র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ কমিশনার থেকে শুরু করে পরিদর্শক, এসআই, এএসআই এবং কনস্টেবল পর্যায়ের সদস্যরাও অন্তর্ভুক্ত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিটের গোয়েন্দা বিভাগ, সাইবার ক্রাইম ইউনিট, ট্রাফিক বিভাগ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও এ তালিকায় স্থান দেওয়া হয়েছে। এতে করে পুলিশ বাহিনীর সব স্তরের সদস্যদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সপ্তাহকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চার দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে পুলিশ বাহিনীর সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

1

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

2

মুখে নয়, মাঠেই হবে লড়াই

3

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

4

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

5

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

6

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

7

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

8

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

9

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

10

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

11

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

12

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

13

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

14

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

15

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

16

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

17

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

18

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

19

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

20