ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৮৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা আরও বেড়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ জন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৯১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।

এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশাবাহিত এ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

1

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

2

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

3

হালান্ডকে বোতলবন্দী করার ছক কষছে ব্রাজিল

4

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

6

ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

7

ফ্রান্সের নতুন কোচ হলেন জিদান

8

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

9

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

10

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

11

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও : দুদক

12

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

13

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

14

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

15

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

16

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

17

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, কখন কিভাবে দেখবেন, জে

18

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

19

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

20