ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

সংগৃহীত ছবি

দেশের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক সেবার মানোন্নয়নে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রায় ৫০০টি প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলা, বিভাগ ও মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১,৭২৯টি প্রস্তাব যাচাই-বাছাই শেষে ৪৯৮টি চূড়ান্তভাবে সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গাজীপুরে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে শিল্পকারখানাগুলোকে নির্দিষ্ট এলাকায় স্থানান্তরের উদ্যোগ। এছাড়া দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে সচল অ্যাম্বুলেন্স নিশ্চিত করা এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা চালুর সুপারিশও এসেছে।

ডিজিটাল নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব বিবেচনায় জেলা পর্যায়ে ফ্যাক্ট-চেকিং সেন্টার স্থাপনের প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত হলে বাস্তবায়নে এগিয়ে আসবে আইসিটি বিভাগ। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) অনলাইনে সম্পন্ন করার প্রস্তাবও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা হয়েছে।

অবকাঠামো উন্নয়নেও এসেছে গুরুত্বপূর্ণ সুপারিশ। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কারাগারের নিরাপত্তা জোরদারে ওয়াচ টাওয়ার স্থাপনের প্রস্তাব উল্লেখযোগ্য।

আগামী ৩ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে চার দিনব্যাপী এই সম্মেলন। এতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জেলা প্রশাসকরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন এবং নিজ নিজ জেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরবেন।

এবারের সম্মেলনে নতুন সংযোজন হিসেবে রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন সরকারের অধীনে এটি প্রথম ডিসি সম্মেলন হওয়ায় এর গুরুত্বও বেড়েছে।

প্রতি বছরের মতো এবারও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা কার্য-অধিবেশনে অংশ নিয়ে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। গত বছরের তুলনায় এবারের প্রস্তাবের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

1

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

2

বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে

3

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

4

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

5

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

6

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

7

মেসি মানুষ নন, ফুটবলের এলিয়েন

8

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

9

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

10

মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি: নেইমার

11

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

12

বিশ্বকাপের হাফটাইম শো থেকে শাকিরার আয় ২৪৯ কোটিরও বেশি

13

রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা

14

এবার এমবাপ্পেকে সিনেটরের হুমকি, ‘তোমার কোনো ধারণাই নেই আমি ক

15

প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

16

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

17

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

18

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

19

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

20