অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, বাড়ছে উত্তেজনা

ছবি: সংগৃহীত




পাকিস্তানে মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান-যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওমান ও পরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনৈতিক সমাধানে আগ্রহী কি না- তা এখনও পরিষ্কার নয়। খবর আল জাজিরার। 

অন্যদিকে, ট্রাম্প সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা বাতিল করে দাবি করেন, ‘সব কার্ড আমাদের হাতে, তাদের হাতে কিছুই নেই।’ তিনি আরও বলেন, ‘তারা কথা বলতে চাইলে শুধু ফোন করলেই হবে।’

এদিকে, ইরানে প্রায় দুই মাস ধরে চলা কঠোর ইন্টারনেট বিধিনিষেধের মধ্যেও সরকার ও রাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলো বারবার ঐক্যের বার্তা দিচ্ছে। রাষ্ট্রীয় প্রচারণায় বলা হচ্ছে, দেশজুড়ে সবাই ‘বিপ্লবী’ এবং সর্বোচ্চ নেতার প্রতি ‘পূর্ণ আনুগত্যশীল’। একইসঙ্গে দাবি করা হয়েছে, ৩ কোটির বেশি মানুষ প্রয়োজনে জীবন উৎসর্গের প্রস্তুতি নিয়েছে- যদিও এ দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি অবরোধ ও  ‘দস্যুতা’ চালিয়ে যায়, তবে তারা কঠোর জবাব দেবে। হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেছে ইরান।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধই যুদ্ধবিরতি দুর্বল করে দিচ্ছে এবং কঠোরপন্থীদের অবস্থান শক্তিশালী করছে। তারা মনে করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করা এখন আর যৌক্তিক নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ মহল থেকেও ইঙ্গিত মিলেছে- চাপের মুখে নতুন করে কোনো আলোচনা সম্প্রসারণে তারা আগ্রহী নন।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সমর্থন পেলে ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইরানের সরকার আশঙ্কা করছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়বে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন।

পেজেশকিয়ান বলেন, আমাদের অবকাঠামোতে হামলা হয়েছে, অবরোধ চলছে- এ অবস্থায় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

সরকারি কর্মকর্তারা অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন।

এর মধ্যেই সীমিত পরিসরে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। হজযাত্রীদের পরিবহনের জন্য এই ব্যবস্থা।

সবমিলিয়ে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কূটনৈতিক সমাধানের পথ আরও অনিশ্চিত হয়ে পড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

1

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

2

কখন যৌথভাবে দেয়া হয় বিশ্বকাপের গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

3

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

4

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

5

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

6

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

7

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

8

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা

9

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

10

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

11

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

12

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

13

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যো

14

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

15

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার, বললেন ক্রীড়

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

17

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

18

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

19

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

20