অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

ছবি; সংগৃহীত


বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবার শুরুর একাদশে নেমেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৪-২ ব্যবধানে অ্যাতলেতিকো দে সান লুইসের বিপক্ষে জয় এনে দেওয়ার পাশাপাশি লিগস কাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০২৬ লিগস কাপের প্রথম ম্যাচে শুরুটা অবশ্য মায়ামির পক্ষে ছিল না। ম্যাচের শুরুতেই গোল করে সফরকারীদের এগিয়ে দেন অ্যাতলেতিকো দে সান লুইসের খেলোয়াড়েরা।

তবে ১১ মিনিটেই ম্যাচে সমতা ফেরান মেসি। নোয়া অ্যালেনের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান তিনি। এরপর তেলাসকো সেগোভিয়া গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও জ্বলে ওঠেন মেসি। এবারও গোলের উৎস নোয়া অ্যালেন। তার পাস থেকেই বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৯ বছর বয়সী তারকা।

এই জোড়া গোলের সুবাদে লিগস কাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি।

শুধু গোলেই থামেননি মেসি। প্রথমার্ধে মায়ামির চতুর্থ গোলটিরও নেপথ্যে ছিলেন আর্জেন্টাইন তারকা। তার নেওয়া কর্নার থেকেই গোল করেন মিকায়েল।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে রানার্সআপ হওয়ার পর মায়ামির হয়ে এটি মেসির দ্বিতীয় ম্যাচ। তবে বিশ্বকাপের পর এবারই প্রথম শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। আর মাঠে নেমেই নিজের চেনা ছন্দে ফিরলেন গোল ও অ্যাসিস্টের দারুণ পারফরম্যান্সে।

মেসির মায়ামির হয়ে লিগস কাপের ইতিহাসও বিশেষ। ২০২৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পরপরই দলকে এই প্রতিযোগিতার শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবারও শুরুটা হলো জোড়া গোল ও রেকর্ড দিয়ে।

লিগস কাপে মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার, প্রতিপক্ষ মনতেরেই।

লিগস কাপ হলো মেক্সিকোর লিগা এমএক্সের ১৮টি এবং যুক্তরাষ্ট্র ও কানাডার মেজর লিগ সকারের ১৮টি যোগ্যতাসম্পন্ন ক্লাবকে নিয়ে আয়োজিত বার্ষিক সরকারি প্রতিযোগিতা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনোফোবিয়া: দলটিকে শান্তিতে জিততেও দেয়া হয় না, হার

1

মেসি সবার জন্য অনন্য দৃষ্টান্ত: স্পেন কোচ

2

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

3

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

5

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

6

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক রিপন মিয়া

7

ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত জো

8

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

9

বেঞ্চে বসেই কাটছে বিশ্বকাপ, অসন্তুষ্ট নেইমার

10

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

11

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহে

12

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

13

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

14

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

15

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

16

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

17

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

18

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

19

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

20