ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

এদের মিলিতাও। সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল জাতীয় ফুটবল দল। ইনজুরির কারণে দলে নতুন দুশ্চিন্তার নাম এখন এদের মিলিতাও। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তার বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, এদের মিলিতাও-এর চোট গুরুতর হওয়ায় তাকে আবারও অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হতে পারে। অস্ত্রোপচার হলে বিশ্বকাপ মিস করার ঝুঁকি অনেক বেড়ে যাবে এই ২৮ বছর বয়সী ডিফেন্ডারের।

লা লিগায় দেপোর্তিভো আলাভেস-এর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন তিনি। পরে রিয়াল মাদ্রিদ-এর মেডিকেল রিপোর্টে তার বাঁ পায়ের ‘বাইসেপ ফেমোরিস’ পেশিতে চোট ধরা পড়ে।

প্রাথমিকভাবে চোটকে হালকা মনে করা হলেও পরবর্তীতে জানা যায় পরিস্থিতি বেশ জটিল। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন মিলিতাও। অস্ত্রোপচার না করলে প্রায় পাঁচ সপ্তাহে মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও পুনরায় ইনজুরির ঝুঁকি থেকে যাবে।

এর আগেও চলতি মৌসুমে একাধিকবার ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গত ডিসেম্বরেও তিনি একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যায় চার মাস মাঠের বাইরে ছিলেন।

এবার আবারও চোটে পড়ায় শুধু রিয়াল মাদ্রিদ নয়, বড় ধাক্কা খেতে পারে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এর আগে রদ্রিগো ও এস্তেভাওয়ের ইনজুরিতেও দলটির বিশ্বকাপ প্রস্তুতিতে চাপ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষায় নরওয়ের রাজকুমারী

2

ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ

3

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

4

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

5

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

6

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

7

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩৪

8

রমজানের কাজা রোজা থাকলে আশুরার রোজা রাখা যাবে কি

9

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

10

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

11

জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর

12

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জলপথে ২৬ জাহাজে হামলা

13

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

14

রোহিঙ্গা সংকটে সহায়তায় ইইউর ১ কোটি ৪০ লাখ ইউরোর নতুন অনুদা

15

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

16

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

17

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

18

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

19

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

20