ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

ফাইল ছবি

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনত অগ্রহণযোগ্য উল্লেখ করে নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একমাত্র বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন।

বুলবুল বলেছেন, এনএসসি কমিটির প্রতিবেদন ত্রুটিপূর্ণ এবং আইনি ভিত্তিহীন। নির্বাচিত পরিচালক পর্ষদ বিলুপ্ত করা এবং অ্যাডহক কমিটি গঠন করা একটি সাংবিধানিক অভ্যুত্থান। এই পদক্ষেপ আইসিসির নিয়মের লঙ্ঘন এবং বিসিবির স্বায়ত্তশাসনের জন্য হুমকি সৃষ্টি করছে।

তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে অনুরোধ করেছেন, অবিলম্বে হস্তক্ষেপ করে অ্যাডহক কমিটির কার্যক্রম ও এনএসসি প্রতিবেদনের বৈধতা যাচাই করতে। বুলবুল বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করবে এবং নতুন ক্রিকেটারদের বিকাশ ব্যাহত করবে।

২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন যথাযথভাবে গঠনতন্ত্র মেনে হয়েছে। বুলবুল নির্বাচনের বিরুদ্ধে ছড়ানো “ফিক্সিং” কাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং মিথ্যা দাবী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষা করা অপরিহার্য এবং সরকারী হস্তক্ষেপ কেবল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটি আইনত অবৈধ। এটি আইসিসি বিধি লঙ্ঘন করেছে এবং বিসিবির স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত। বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আহ্বান জানিয়েছেন যাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তির শেষে তিনি মোটা অক্ষরে লিখেছেন:

“হাইকোর্ট অন্য কোনো রায় না দেওয়া পর্যন্ত, আমি, আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির একমাত্র বৈধ সভাপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

1

মাঝপথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনিয়ার গাড়ি বিকল, মেরামত করেও ট

2

একদিন আমি আমার নাতি-নাতনিদের বলব,আমি মেসির কোচ ছিলাম: পেপ গ

3

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

4

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

5

দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উ

6

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল, স্বাগত জানিয়ে ফিফাকে সতর

7

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

8

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

9

বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্টে নতুন আলোচনা

10

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

11

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

12

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

13

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

14

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

15

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রয়েছেন রোনালদো

16

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াস

17

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

18

ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

19

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

20