ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

সংগৃহীত ছবি

পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সংস্কার কার্যক্রমে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সংস্থাটির একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।

বুধবার জাতীয় সংসদে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

বৈঠকে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় সুসান ভাইজ নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি জানান, পুলিশ ও সাংবাদিকদের জন্য ইউনেস্কোর চলমান প্রশিক্ষণ প্রকল্প রয়েছে এবং ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ আয়োজন করা হলে তা আরও কার্যকর হবে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদেরও এতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

এছাড়া তিনি জানান, শনিবার প্রশিক্ষণ আয়োজন করলে অংশগ্রহণকারী কর্মকর্তাদের জন্য তা সুবিধাজনক হবে।

ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে ইতোমধ্যে এসপি ও ওসি পর্যায়ের প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এর সঙ্গে জবাবদিহিতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

1

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

2

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

3

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

4

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

5

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

6

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

7

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

8

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

9

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

10

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

11

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

12

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

13

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

14

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

15

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

16

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্য

17

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

18

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

19

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

20