অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে লুকা মদরিচের নেতৃত্বে লুসাইল স্টেডিয়ামে নেমেছিল ক্রোয়েশিয়া। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মুখোমুখি হয়ে অনেকবারই ভুগতে হয়েছিল মদরিচকে। মেসিকে বিদায়বার্তা দিতে গিয়ে সেই ভোগান্তির কথা বললেন ক্রোট অধিনায়ক।

শুধু জাতীয় দলেই নয়, স্পেনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতাতেও হয়েছে মেসি-মদরিচ দ্বৈরথ। বার্সেলোনার সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলার পর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন রিয়াল লিজেন্ড। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলে জিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন মেসি। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড দুটি অ্যাসিস্ট ও পেনাল্টি গোলে স্মরণীয় বিদায় নেন।

ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে মেসির সঙ্গে মদরিচের দেখা হয়েছে ২৭ বার। আটবারের ব্যালন ডি’অর জয়ীর বিরুদ্ধে অল্প ব্যবধানে পিছিয়ে তিনি। ক্রোয়েশিয়ান তারকা ১০ জয় ও পাঁচ ড্রয়ের দেখা পেয়েছেন মেসির বিরুদ্ধে, হার ১২টি।

কাদেনা এসইআর-এর সঙ্গে আলাপে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করেন মদরিচ। এসি মিলান মিডফিল্ডার স্বীকার করেছেন, লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হওয়ার সময় তিনি কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন। তবে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে রেখে আর্জেন্টাইনের অনন্য প্রতিভার প্রশংসা করলেন তিনি।

মদরিচ বলেছেন, ‘তার সম্পর্কে আমি আর কী বলব? সে অবসর নিচ্ছে, এটা দুঃখজনক। কিন্তু এটা তার সিদ্ধান্ত এবং আমাদের এটাকে সম্মান করতে হবে। জাতীয় দলের সঙ্গে সে অবিশ্বাস্য কিছু অর্জন করেছে। সে বিশ্বকাপ জিতেছিল, যেটা সে অনেক বেশি চেয়েছিল।’

ক্রোয়েশিয়ান বলে গেলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, একজন অদ্বীতিয় খেলোয়াড়। তার খেলা দেখতে পারা ছিল আনন্দের ব্যাপার। যদিও তার জন্য ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের হয়ে আমাকে অনেক ভুগতে হয়েছে। আমি তাকে শুভ কামনা জানাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশের নীল রং কি চিরস্থায়ী

1

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

2

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

3

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের লকার থেকে টাকা লুট, আটক ২৯

4

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেফতার দেখানো হলো মমতাজকে

5

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

6

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

7

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

8

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

9

মেসির জোড়া গোলে মায়ামির জয়

10

হাঁটুর ইনজুরিতে আধুনিক চিকিৎসা ও আর্থ্রোস্কোপিক সার্জারি

11

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

12

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

13

মেসি জিতলেই মানুষ ষড়যন্ত্রের গল্প খোঁজে

14

সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

15

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

16

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

17

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

18

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

19

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

20