অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনের বিশ্বকাপ ট্রফি উদযাপনের সময় পেছন ফিরে দাঁড়ানোর কারণ জানালেন মার্টিনেজ

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর ট্রফি প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনার খেলোয়াড়দের পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্মদেয়। অনেকেই লিওনেল স্কালোনির দলকে অহংকারী বলেও আখ্যা দেন। এই বিষয়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মাটিনেজ।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেনের জয়কে খাটো করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। মার্টিনেজ বলেন, ‘যে ছবিতে আমাদের পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সেটি মূলত আমাদের সমর্থকদের সঙ্গে গান গাওয়ার মুহূর্ত ছিল। মাঠের ভ্রমণকারী আর্জেন্টাইন সমর্থকদের প্রতি সম্মান জানাতেই আমরা সেখানে দাঁড়িয়েছিলাম এবং তাদের ফেলে চলে যাওয়া সম্ভব ছিল না। ম্যাচ শেষে আমরা স্প্যানিশ খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে করমর্দন করেছি এবং অভিনন্দন জানিয়েছি।’

আর্জেন্টাইনদের অহংকারী বলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এ ধরনের ভিত্তিহীন ঘৃণা তৈরি করা আমাকে কিছুটা ক্ষুব্ধ করে। তারা আমাদের অহংকারী বলে, কিন্তু এটি হয়তো আমাদের চেয়ে তাদের মানসিকতাই বেশি প্রকাশ করে। আমরা সবসময় প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল।’

এদিকে কোচ লিওনেল স্কালোনিও তার দলের খেলোয়াড়দের আচরণের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘আমরা পরাজয় মেনে নিয়েছি। ছেলেরা মাঠে তাদের সর্বস্ব দিয়ে খেলেছে। হেরে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোটাই বড় কথা। আজ আমার দল দেখিয়েছে কীভাবে সম্মানজনকভাবে পরাজয় মেনে নিতে হয়।’

আর্জেন্টাইন ডিফেন্ডারের দাবি, এটি স্পেনকে অসম্মান করার উদ্দেশ্যে ছিল না। ট্রফি উত্তোলনের সময় গ্যালারিতে থাকা আর্জেন্টিনার সমর্থকেরা তাদের উদ্দেশে গান গাইছিলেন। তাই সেই সমর্থকদের সম্মান জানাতেই তারা সেদিকে মুখ করে দাঁড়িয়েছিলেন।


আর্জেন্টাইন ডিফেন্ডারের দাবি, এটি স্পেনকে অসম্মান করার উদ্দেশ্যে ছিল না। ট্রফি উত্তোলনের সময় গ্যালারিতে থাকা আর্জেন্টিনার সমর্থকেরা তাদের উদ্দেশে গান গাইছিলেন। তাই সেই সমর্থকদের সম্মান জানাতেই তারা সেদিকে মুখ করে দাঁড়িয়েছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ডেভিস

1

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

2

ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

5

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

6

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃ

7

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

8

বার্সেলোনার নজরে মরক্কোর তারকা

9

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

10

কক্সবাজারের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

11

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

12

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

13

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

14

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

15

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

16

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

17

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

18

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

19

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

20