অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসি সবার জন্য অনন্য দৃষ্টান্ত: স্পেন কোচ

ছবি: সংগৃহীত



বুটজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর কথা ছিল লিওনেল মেসির। কিংবা পরিবারকে সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে উত্তরসূরিদের খেলা দেখায় মজে থাকার কথা ছিল তার।

কিন্তু মেসি অন্য ধাতুতে গড়া। 
বয়স ৩৯ হওয়ার পরেও বুটজোড়া তুলে রাখেননি মেসি। খেলে যাচ্ছেন তিনি। শুধু খেলছেন বললে অবশ্য ভুল হবে।

প্রতিপক্ষকে নিয়ে ‘ছেলেখেলা’ খেলছেন তিনি। পায়ের জাদুতে সবাইকে বিমোহত করে রাখছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। ঠিক যেন তরুণ বয়সের মেসি।

অন্যদের এ নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলেও নেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মনে।

তার মনে হচ্ছে, তরুণ মেসিকেই আবার দেখার সুযোগ পেয়েছেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেছেন, ‘মেসির খেলা দেখে মনে হচ্ছে তার বয়স ১৯ কিংবা ২৩ বছর। সে অসাধারণ নৈপুণ্যের প্রদর্শন করছে। এখন শুধু আর পরিপক্বতায় নয়, সব কিছুর ঊর্ধ্বে তার নিষ্ঠা।’

সে শুধু খেলোয়াড়দের কাছেই নয়, ফুটবলপ্রেমীসহ সবার সামনেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
ফুয়েন্তা বলেছেন, ‘সে অক্লান্ত, কখনোই সন্তুষ্ট হয় না। প্রতিটা দিন সব সময় আরো বেশি কিছু চায়। সে তার সতীর্থ, ফুটবলপ্রেমী এবং যারা এই খেলায় মাত্র পথচলা শুরু করেছে, তাদের সবার জন্য এক অনন্য দৃষ্টান্ত।’ 

ভুল বলেননি ফুয়েন্তা। হাঁটুর বয়সী খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে গোলের তালিকায় শীর্ষে মেসি। সমান ৮ গোলে অবশ্য তার সঙ্গী আছেন কিলিয়ান এমবাপ্পেও। তার দুর্দান্ত পারফরম্যান্স কাতার বিশ্বকাপকেই মনে করাচ্ছে। যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

1

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, যা আলোচনা হলো

2

শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সম্মানে ভাস্কর্য উন্মোচন

3

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল,আলোচনায় বাংলাদেশও

4

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

5

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

6

ব্রাজিলের কাছে হারের পর নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

7

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

8

নেইমারের প্রত্যাবর্তনে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

9

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

10

যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে

11

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

12

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

13

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

14

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

15

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা

16

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

17

আগামী বছর ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

18

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

19

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

20