অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

ব্রাজিল তারকা রাফিনিয়া। ছবি : সংগৃহীত




ব্রাজিল উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নিজের বাবার প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার।

এমনকি বিপুল অর্থ আয়ের পরও তিনি এখন প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে আছেন।

ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের দাবি, রাফিনিয়ার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই তার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। সেই সুবাদে ক্লাব ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় অংশও তিনি নিজের কাছে রেখে দেন। অথচ পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়াকে কিছুই জানানো হয়নি।


ঘটনাটি প্রকাশ্যে আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার উদ্যোগ নেন রাফিনিয়া। কিন্তু ব্যাংক হিসাব যাচাই করতে গিয়ে তিনি দেখেন, সেখানে প্রত্যাশিত পরিমাণ অর্থ নেই। এরপরই আর্থিক লেনদেন খতিয়ে দেখে বছরের পর বছর ধরে চলে আসা এই প্রতারণার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় রাফিনিয়া এখন বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি। নিজের উপার্জনের বড় একটি অংশ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ভুলে বিব্রত ইসি

1

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

2

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

3

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

4

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা

5

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

6

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

7

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

8

‘লাকি নাম্বারে’ টিকিট কিনে লটারিতে জিতলেন সাড়ে ১২ কোটি টাকা

9

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

10

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

11

এক শাকিরার হাতেই চার বিশ্বকাপ

12

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন অলিম্পিক গোল

13

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

14

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

15

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

16

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

17

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

18

জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ

19

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

20