অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ চলাকালেই এক টাইব্রেকার নিয়ে নাটকীয় সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এবারের বিশ্বকাপ এখন নকআউট পর্বের উত্তেজনায় জমে উঠেছে। নতুন সংযোজন ‘রাউন্ড অব ৩২’-এর প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ১৬-এর টিকিট কেটেছে কানাডা। 

নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে স্টিফেন ইউস্তাকিওর গোলেই নিশ্চিত হয় কানাডার নাটকীয় জয়।

অন্যদিকে, হিউস্টনে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দুর্দান্ত গোল ব্রাজিলকে অতিরিক্ত সময়ের লড়াই এড়িয়ে সরাসরি জয় এনে দেয়।

তবে এই ‘রাউন্ড অব ৩২’-এর লড়াই মাঠে গড়ানোর ঠিক আগেই খবর আসে, পেনাল্টি শুটআউটের নিয়ম নিয়ে হুট করেই এক বড় পরিবর্তনের দাবি তুলে বসেছে ফিফা।

ফুটবলের নিয়মকানুন নির্ধারণী সংস্থা আইএফএবি’র সঙ্গে জরুরি আলোচনায় বসে ফিফা দাবি জানায়, টাইব্রেকারের আগে যে টসটি করা হয়, সেখানে বড়সড় পরিবর্তন আনা হোক। ফিফার প্রস্তাব ছিল—দুই অধিনায়কের মধ্যে মাত্র একবারই টস করা হবে। সেই টসে যিনি জিতবেন, তিনি সিদ্ধান্ত নেবেন তার দল আগে শট নেবে নাকি কোন পোস্টে শট নেওয়া হবে (পোস্ট নির্বাচন)। অন্যদিকে টসে হেরে যাওয়া অধিনায়ক বাকি থাকা অপশনটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। 

ফিফার এই আকস্মিক নিয়ম পরিবর্তনের পেছনে যুক্তি ছিল—এর ফলে টাইব্রেকার প্রক্রিয়াটি আরও নিখুঁত ও নিরপেক্ষ হবে এবং কোনো দলই একসঙ্গে দুবার টস জিতে বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ পাবে না। তবে ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, আইএফএবি-এর সঙ্গে ফিফার এই আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেছে এবং চলতি বিশ্বকাপে বর্তমান নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি-র ফুটবল বিশ্লেষক ডেল জনসনের মতে, আইএফএবি অবশ্য প্রাথমিকভাবে একক টসের এই নিয়মটি ট্রায়াল বা পরীক্ষামূলকভাবে চালু করতে রাজি হয়েছিল। তবে বিশ্বকাপের নকআউট পর্বের মতো হাই-ভোল্টেজ মঞ্চে নয়, বরং ভবিষ্যতের অন্য কোনো টুর্নামেন্টে এটি পরীক্ষা করে দেখা হতে পারে।

এর মানে দাঁড়ায়, চলতি বিশ্বকাপের নকআউট পর্বের কোনো ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তবে আগের মতোই দুবার টস করা হবে। প্রথম নিরপেক্ষ টসটির মাধ্যমে নির্ধারণ করা হবে কোন দল আগে শট নেবে। আর দ্বিতীয় টসটির মাধ্যমে ঠিক করা হবে মাঠের কোন পাশের পোস্টে পেনাল্টি শটগুলো নেওয়া হবে।

সম্প্রতি বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই দুই টসেই পিএসজি-র কাছে হেরে গিয়েছিল আর্সেনাল। যেখানে গ্যাব্রিয়েল মাগালাইসের নেওয়া শেষ শটটি বারের ওপর দিয়ে চলে গেলে নিজেদের শিরোপা ধরে রাখে প্যারিসের ক্লাবটি।

সাধারণত দ্বিতীয় টসটির কল করার দায়িত্ব থাকে দুই দলের অধিনায়কদের ওপর। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেই শ্বাসরুদ্ধকর ফাইনালে এই টসের ভাগ্য নিজেদের পক্ষে পেয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ফলে লুসাইল স্টেডিয়ামে নিজেদের হাজার হাজার উন্মত্ত সমর্থকদের গ্যালারির সামনে পেনাল্টি শট নেওয়ার বাড়তি সুবিধা পেয়েছিল আলবিসেলেস্তেরা।

অবশ্য সেই ম্যাচে ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস দ্বিতীয় টসটি জিতে তার দলকে টাইব্রেকারে আগে শট নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধে জয়ী হয় আর্জেন্টিনাই; ১২ গজ দূর থেকে গনসালো মন্তিয়েলের সেই ঠান্ডা মাথার শট আর্জেন্টিনাকে এনে দিয়েছিল তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

1

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

2

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

3

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

4

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

5

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

6

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

7

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

8

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

9

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

12

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

13

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

14

সকালের যে ৬ অভ্যাসে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার লিভার

15

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

16

অপ্রতিম হত্যা:স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি

17

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

18

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

19

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

20