ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসির ৮৫ ফুট ভাস্কর্য উন্মোচন

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের ভালোবাসা আবারও নতুন রূপ পেল। জন্মদিনের ঠিক আগে তাকে সম্মান জানাতে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের কুত্রাল কো শহরে উন্মোচন করা হয়েছে ৮৫ ফুট উঁচু এক বিশাল ভাস্কর্য।

বিশাল এই স্থাপনাটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৭০ টন ইস্পাত। বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তকে কেন্দ্র করে তৈরি ভাস্কর্যে দেখা যায়, কাতার বিশ্বকাপের ফাইনালে শিরোপা জয়ের পর মেসির আবেগঘন উদযাপন—হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় আকাশের দিকে আঙুল তোলা সেই প্রতীকী ভঙ্গি।

স্থানীয় ভাস্কর আলদো বেরোইসা প্রায় ১৮ মাস ধরে এটি তৈরি করেন। ভাস্কর্যে মেসিকে এক হাতে আর্জেন্টিনার জার্সি ধরে এবং অন্য হাতে আকাশের দিকে ইঙ্গিত করতে দেখা যায়, যা তার গোল উদযাপনের পরিচিত ভঙ্গি এবং প্রয়াত দাদির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

এর আগে বিশ্বের বিভিন্ন স্থানে মেসিকে ঘিরে নানা ধরনের স্মারক তৈরি হলেও, এত বড় আকারের ভাস্কর্য এবারই প্রথম আলোচনায় এসেছে। ভারত সফরের সময় কলকাতায় নির্মিত প্রায় ৭০ ফুট উচ্চতার একটি ভাস্কর্যও আগে ব্যাপক আলোচনায় ছিল, তবে পরে নিরাপত্তাজনিত কারণে সেটি সরিয়ে ফেলা হয়।

নতুন এই ভাস্কর্য উদ্বোধনের পর থেকেই কুত্রাল কো শহরে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। ফুটবলপ্রেমীদের মতে, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং মেসির প্রতি বিশ্বব্যাপী আবেগের প্রতিচ্ছবি।

শুধু ভাস্কর্যই নয়, বুয়েনস আইরেসে মেসিকে ঘিরে তৈরি করা হয়েছে বিশাল দেয়ালচিত্র, যেখানে যুক্ত হয়েছে তার ১,৩০০ ভক্তের নাম। শিল্পী লিওনেল গার্সিয়া জানান, মেসি এমন একজন খেলোয়াড় যিনি শুধু ফুটবল খেলেন না, মানুষকেও একত্রিত করেন।

ভক্তদের এই ভালোবাসার জবাবে মেসি একটি ভিডিও বার্তায় সংক্ষিপ্ত কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

1

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

2

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

3

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

4

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

5

একটা সিংহ কখনো ভেড়ার মতামত কে গুরুত্ব বা পাত্তা দেয় না: ২০১

6

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

9

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

10

সলামী আন্দোলনে অবসরের সুযোগ নেই: সেলিম উদ্দিন

11

বিশ্বকাপে না খেলেও প্রায় ৯৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল

12

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

13

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

14

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

15

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

16

‘এটাই আর্জেন্টিনা, এই দল কখনো হাল ছাড়ে না’, রুদ্ধশ্বাস জয়ের

17

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

18

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

19

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

20