অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচকদের মুখ বন্ধ করে নেইমার বিশ্বকাপ জেতাবে : রোনালদো

ছবি: সংগৃহীত



নেইমারকে নিয়ে আশাবাদী দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার বিশ্বাস, নকআউট পর্বে সুযোগ পেলে নেইমারই হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় ম্যাচজয়ী অস্ত্র এবং পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দেবেন তিনি।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সোমবার জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বর্তমান ব্রাজিল দলে নেইমারের মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আর কারো নেই।

প্রায় তিন বছর আগে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এসিএল ইনজুরিতে ছিটকে পড়েছিলেন নেইমার। এরপর দীর্ঘ পুনর্বাসনের পর এবারের বিশ্বকাপ দলে ফিরলেও হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন তিনি।
ওই ম্যাচে মাঠে নেমে নেইমার ব্রাজিলের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন। তার আগে এই তালিকায় ছিলেন জালমা সান্তোস, কাফু এবং পেলে।

রোনালদো বলেন, ‘নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার।

সে এখন পুরোপুরি ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। তাই তাকে ব্যবহার করার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমি বিশ্বাস করি, সে মাঠে নেমে সব সমালোচকের মুখ বন্ধ করে দিতে পারবে।’
২০০২ বিশ্বকাপে গুরুতর চোট কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানো রোনালদো নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি নিজেও এমন প্রত্যাবর্তনের অভিজ্ঞতা পেয়েছি।

তাই নেইমারের জন্য আমি ভীষণ রোমাঞ্চিত। ৩৪ বছর বয়সে তার প্রতিভা নিয়ে আর কিছু প্রমাণ করার নেই, তবে আমি চাই সে দুর্দান্ত পারফরম্যান্স করে সবাইকে ভুল প্রমাণ করুক।’

যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল নাম ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন। তবু রোনালদোর বিশ্বাস, নকআউট পর্বে নেইমারের অভিজ্ঞতা ও সৃজনশীলতাই ব্রাজিলকে অনেক দূর নিয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি শিরোপার অন্যতম দাবিদার হলেও ব্রাজিলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নেইমার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জ

1

মৃত্যুদণ্ডে পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

2

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

3

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

4

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

5

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

6

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

7

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

8

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

9

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

10

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

11

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

12

ইরানে শপিং কমপ্লেক্সে আগুনে ৮ জনের মৃত্যু, আহত ৩৬

13

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

14

মৃত্যুর ৪৭ বছর পরও অমর উত্তম কুমার

15

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

16

জোট নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে

17

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

18

বার্সায় অভিষেকেই মন জয় রদ্রির, কোচ বললেন ‘নিখুঁত’

19

নতুন তৃণমূলে যাচ্ছেন না দেব, থাকছেন মমতার সাথেই

20