অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের আদর্শ বিস্তারের অভিযোগ, এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান ও জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করে দল থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে দলের আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। পরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রটি প্রকাশ করেন তিনি।

পদত্যাগপত্রে আব্দুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে দলের নির্বাচনী ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের প্রক্রিয়ায় তিনি হতাশ হয়েছেন।

জামায়াতের আদর্শ ছড়িয়ে পড়ার অভিযোগ

আব্দুর রহমানের অভিযোগ, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী ও রাজনৈতিক জোটের কারণে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত জামায়াতের আদর্শের বিস্তার ঘটছে। এ পরিস্থিতিকে নিজের রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক মনে করেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের প্রশ্নে এনসিপির অনেক প্রতিষ্ঠাকালীন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় নেতাও দল ছেড়েছেন। জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট হলেও দুই দলের আদর্শিক অবস্থান এক হবে না—এমন প্রত্যাশা থেকেই তিনি এতদিন দলটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান।

তবে তাঁর ভাষ্য অনুযায়ী, সময়ের সঙ্গে দুই পক্ষের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের পার্থক্য ক্রমেই কমে আসছে। একজন কর্মী হিসেবে এ পরিস্থিতি তাঁর মৌলিক আদর্শ ও রাজনৈতিক চেতনার সঙ্গে গুরুতরভাবে সাংঘর্ষিক বলে মনে করছেন তিনি।

সহকর্মীদের আচরণ নিয়েও ক্ষোভ

পদত্যাগপত্রে দলের সহকর্মীদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আব্দুর রহমান। তিনি জানান, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন। ওই পোস্টের পর সহকর্মীদের কেউ কেউ তাঁকে ‘মুজিববাদী’ হিসেবে আখ্যায়িত করেন বলে অভিযোগ করেন তিনি।

আব্দুর রহমানের দাবি, এ ধরনের প্রতিক্রিয়া তাঁর মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তৈরি হয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক স্বাধীনতা ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু দলের বর্তমান রাজনৈতিক অবস্থান তাঁর প্রাথমিক প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে না হওয়ায় তিনি দলটির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এনসিপির ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা

দল থেকে পদত্যাগ করলেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এনসিপি ভবিষ্যতে ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আব্দুর রহমান। তাঁর পদত্যাগপত্রে দলের বর্তমান অবস্থান নিয়ে সমালোচনার পাশাপাশি ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশাও উঠে এসেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আব্দুর রহমান। তবে পরবর্তী সময়ে জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন জানান তিনি। প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

1

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

2

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

3

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

4

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

5

ইরান–যুক্তরাষ্ট্র ৬০ দিনের রোডম্যাপে অগ্রগতি

6

আপনার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল মনে থাকবে: মেসিকে ইনফান্

7

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

8

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

9

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

10

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

11

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

12

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

13

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

14

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

15

পোশাক নয়, অপরাধীর মানসিকতাই যৌন সহিংসতার মূল কারণ

16

তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত: ভোজিনিয়াকে মেসি

17

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

18

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

19

বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ

20