অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

মানবদেহে রাশিয়ার ক্যানসারের টিকার সফল ট্রায়াল

ছবি: সংগৃহীত



রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা ‘নিওঅঙ্কোভ্যাক’ মানবদেহে ট্রায়ালের প্রাথমিক পর্যায়েই আশাব্যঞ্জক ফল দেখাতে শুরু করেছে। টিকাটি গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ক্যানসারের বিরুদ্ধে কার্যকর রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। খবর আরটির।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মেলানোমা ক্যানসারের টিকা গ্রহণকারী প্রথম রোগীর শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং তার শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন টিকাটি উদ্ভাবনে জড়িত গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্সবুর্গ।

গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় উন্নত পর্যায়ের মেলানোমার জন্য এমআরএনএভিত্তিক ‘নিওঅঙ্কোভ্যাক’ এবং কোলোরেক্টাল ক্যানসারের জন্য পেপটাইডভিত্তিক ‘অঙ্কোপেপ্ট’ নামে দুটি বিশেষায়িত ক্যানসার চিকিৎসার অনুমোদন দেয়।

চলতি বছরের এপ্রিলে নিওঅঙ্কোভ্যাক প্রথমবারের মতো এক রোগীর শরীরে প্রয়োগ করা হয়। মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৬০ বছর বয়সী ওই রোগী তৃতীয় ধাপের মেলানোমা ও মেটাস্টাসিস ক্যানসারে আক্রান্ত।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে গিন্সবুর্গ বলেন, রোগী সম্পূর্ণ স্বাভাবিক আছেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পরীক্ষায় তার শরীরে ক্যানসার ও মেটাস্টাসিসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক রোগপ্রতিরোধী উপাদান তৈরির ইতিবাচক প্রমাণ মিলেছে।

তিনি জানান, রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়াজুড়ে তার রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া আরও ১০ জন মেলানোমা রোগীর জন্য বিশেষায়িত টিকা প্রস্তুত করা হচ্ছে, যা আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে প্রস্তুত হবে বলে জানান গিন্সবুর্গ।

ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রেই কাপরিন বলেন, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় একেবারেই নতুন দৃষ্টিভঙ্গি। এর লক্ষ্য শুধু রোগের চিকিৎসা নয়, বরং রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে প্রশিক্ষিত করা।

এই টিকা তৈরির জন্য রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর নমুনা বিশ্লেষণ করে জেনেটিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক ভ্যাকসিন তৈরি করা হয়, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ চিনে আক্রমণ করতে সহায়তা করে।

এদিকে রুশ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্কোপেপ্ট গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি গামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি ও নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছে।

সূত্র : আরটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

1

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করল আদালত

2

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

3

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

4

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

5

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার

6

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

7

মেসির প্রতি ভালোবাসা প্রকাশে পরীমণির বিশেষ ভিডিও

8

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্

9

কমছেই না শিশু নির্যাতন

10

বিদায়ের পরও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপান

11

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

12

পানির বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডানের নকল ধরা পড়ল

13

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

14

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

15

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

16

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

17

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

18

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

19

এইচএসসি রেজিস্ট্রেশন জটিলতা: ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের

20