অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লাল কার্ডে শুরু মেসির ক্যারিয়ার, শেষটা অমরত্বের

ছবি: সংগৃহীত



মাত্র ৪৭ সেকেন্ডেই লাল কার্ড দেখে শুরু হয়েছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার। সেদিন কে ভেবেছিল, সেই গল্পের শেষটা লেখা হবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হিসেবে!

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা লিওনেল মেসি করেছিলেন একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে। ২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন তিনি। কিন্তু ক্যারিয়ারের স্মরণীয় দিনটা স্মরণীয় করে রাখতে পারেননি।

১৭ আগস্ট ২০২৫। হাঙ্গেরির বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন মেসি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই ৪৭ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে মাঠও ছাড়েন তিনি।

হাঙ্গেরির ভিলমোস ভানচাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন তিনি। যদিও সেটিকে সংঘর্ষ বলে সুযোগ আছে কি না, তা নিয়ে আছে প্রশ্ন। সিদ্ধান্তটি ছিল অত্যন্ত কঠোর; কারণ ওই ঘটনায় ভানচাক মেসির আঘাতের বিষয়টি বাড়িয়ে দেখিয়েছিলেন বলে মনে করা হয়।

হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভানচাক মেসির জার্সি টেনে ধরেছিলেন। বল নিয়ে ছোটা মেসি নিজেকে ছাড়িয়ে নিতে পেছনের দিকে হাত চালান, যা ভানচাকের মুখে লাগে। জার্মান রেফারি মার্কুস মের্ক সেটিকে ইচ্ছাকৃত কনুই মারা/আঘাত হিসেবে বিবেচনা করে সরাসরি লাল কার্ড দেখান।

ভিলমোস ভানচাকও মনে করেন সেটি লাল কার্ড দেওয়ার মতো ঘটনা ছিল, ‘আমার মনে হয় না, সে ইচ্ছা করে আমাকে কনুই দিয়ে আঘাত করতে চেয়েছিল। সে আসলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, আর সেই সময় তার কনুই আমার গলায় লাগে। তবে আমি ভাবিনি যে সে লাল কার্ড দেখবে। এটা তো স্রেফ একটি প্রীতি ম্যাচ ছিল!’

মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন মেসি। এই সিদ্ধান্তে অবাক হয়ে যায় গোটা ফুটবল বিশ্ব। পরে মেসি বলেছিলেন, ‘আমি যেভাবে অভিষেকের স্বপ্ন দেখেছিলাম, এটা মোটেও সেভাবে হয়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা ব

1

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

2

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

3

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

4

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি

5

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

6

শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

7

গোপন সামরিক তথ্য ফাঁস

8

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

9

অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমু

10

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি

11

৩৬ বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ

12

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

13

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

14

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

15

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

16

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

17

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

18

দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

19

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

20