অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

ছবি: সংগৃহীত




 নিষিদ্ধ থাকা ফোলারিন বালোগানকে দলে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। কিন্তু সেই বালোগানকে নিয়েই শেষ পর্যন্ত বিশ্বকাপের শেষ ষোলোতে হতাশাজনক বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় স্বাগতিকরা। অন্যদিকে রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে দারুণ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।

পুরো টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রশংসা কুড়ানো যুক্তরাষ্ট্র নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারেনি। বরং গোটা ম্যাচে বেলজিয়ামের আধিপত্যের সামনে অসহায় দেখিয়েছে তাদের। ডিফেন্ডার ও গোলরক্ষকের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুটি গোল আদায় করে নেয় ইউরোপের দলটি।

বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে মালিক তিলমানের পা থেকে, যা সাময়িকভাবে ম্যাচে সমতা ফিরিয়েছিল। তবে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গই হয় স্বাগতিকদের।

গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল তারা।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ওই ম্যাচের বিজয়ী দল শেষ চারে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

এই আসরে প্রথমবারের মতো টানা তিনটি ম্যাচ জিতে শেষ ষোলোতে উঠেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০০২ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। এছাড়া ১৯৩০ সালের বিশ্বকাপে জয়ের পর বেলজিয়ামের বিপক্ষে এটি যুক্তরাষ্ট্রের টানা সপ্তম হার। ইউরোপের দলের বিপক্ষে সবশেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই পরাজিত হয়েছে মার্কিনরা। একমাত্র জয়টি এসেছে রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এলো ৫০০ টন

1

অ্যানথ্রপিকের ক্লদ ফেবল-৫ উন্মুক্ত

2

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

3

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

4

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

5

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

6

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

7

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

8

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

9

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

10

থাকার কথা কারাগারে, হাসপাতালে প্রেমিকার সঙ্গে ধরা সরকারি কর্

11

সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান, কেন ‘বার্থ

12

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

13

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

14

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্পের

15

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

16

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

17

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

18

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

19

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা

20