ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

প্রতীকী ছবি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রগুলোকে সিসিটিভি নজরদারির আওতায় রাখতে প্রয়োজনীয় তথ্য দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দেশের সব পরীক্ষাকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভিআর বা এনভিআর ডিভাইসের সিরিয়াল নম্বরসহ বিস্তারিত তথ্য বোর্ডে পাঠাতে হবে। একইসঙ্গে সিসিটিভি ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

রোববার (১৪ জুন) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সিসিটিভি নেটওয়ার্ক সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে আগামী ২১ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্য ই-মেইলের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। এজন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হিসেবে dhakaboardcontroller@gmail.com ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া ই-মেইল পাঠানোর সময় বিষয় (Subject) হিসেবে ‘CCTV EIIN Number’ লিখতে হবে। উদাহরণ হিসেবে ‘CCTV 888888’ উল্লেখ করা হয়েছে। তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজেদের নির্ধারিত ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করতে হবে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি মনিটরিং ব্যবস্থাকে আরও কার্যকর করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানো এবং প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আসন্ন এইচএসসি পরীক্ষায় কেন্দ্রভিত্তিক নজরদারি জোরদার করার এই উদ্যোগকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

1

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

2

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

3

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

4

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

5

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

6

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

7

আমি খুবই সৌভাগ্যবান : সাবিলা নূর

8

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

9

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

10

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

11

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

12

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

13

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

14

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

15

ধানি জমিতে রঙিন আম চাষে সাফল্য

16

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

17

প্রতিকূলতার মাঝেও মেধার ঝলক

18

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

19

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

20