অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসির মুখোমুখি হওয়াই বড় প্রাপ্তি, বলছেন সুইস ফুটবলাররা

ছবি: সংগৃহীত


 
৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের শক্তিমত্তার পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে প্রথমবার মাঠে নামার সুযোগকেও ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখছেন সুইস ফুটবলাররা।

শেষ ষোলোতে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে মুরাত ইয়াকিনের দল। অন্যদিকে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। টানা আট ম্যাচ অপরাজিত থাকা সুইজারল্যান্ড এবার টুর্নামেন্টের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি।

সুইস অধিনায়ক গ্রানিত জাকা বলেছেন, কোয়ার্টার ফাইনালে উঠে দল আরও ক্ষুধার্ত হয়ে উঠেছে। তার ভাষায়, লক্ষ্য যত কাছে আসে, সাফল্যের আকাঙ্ক্ষাও তত বাড়ে। দলের ওপর থাকা চাপকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

মেসির বিপক্ষে খেলার সুযোগ নিয়ে জাকা বলেন, "মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগে ফুটবল খেলতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। আর্জেন্টিনাকে নিয়ে এখনও পুরো বিশ্লেষণ শুরু করিনি, তবে শিগগিরই তাদের নিয়ে বিস্তারিত প্রস্তুতি নেব।"

স্ট্রাইকার সেড্রিক ইটেনও মেসির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায়। তিনি বলেন, "মেসির বিপক্ষে খেলার চেয়ে বড় কিছু হতে পারে না। তিনি দারুণ ছন্দে আছেন। তাই আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।"

মিডফিল্ডার রেমো ফ্রয়লার জানান, ক্যারিয়ারে এবারই প্রথম মেসির বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তাই ম্যাচটি তার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তবে শুধু কোয়ার্টার ফাইনালে উঠেই সন্তুষ্ট নন, দলকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

তরুণ মিডফিল্ডার ফাবিয়ান রিডারও নিজের আবেগ লুকাননি। তিনি বলেন, "ছোটবেলায় কখনো ভাবিনি বিশ্বকাপের মতো মঞ্চে মেসির সঙ্গে একই মাঠে খেলব। স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে, অনুভূতিটা দারুণ।"

তবে ইতিহাস সুইজারল্যান্ডের পক্ষে কথা বলছে না। দুই দলের সাতটি দেখায় পাঁচবারই জিতেছে আর্জেন্টিনা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াই ২০১৪ সালে, যেখানে অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সুইজারল্যান্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

1

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

2

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

3

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

4

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

5

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী, ১২ বছর পর জীবিত শনাক্ত সেই

6

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

7

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

8

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

9

জ্বালানির দাম দ্রুত না কমালে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি ট্রাম্

10

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

11

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট

12

টাকা-ক্ষমতার কাছে ন্যায়বিচার অসহায়: তামিমার সাবেক স্বামী

13

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

14

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

15

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

16

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

17

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

18

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

19

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

20