অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

ছবি: সংগৃহীত



খেলোয়াড়দের জার্সিসহ অন্যান্য কিট পাওয়ার আশায় তীর্থের কাকের মতো থাকেন ভক্ত-সমর্থকরা। সুযোগ পাওয়া মাত্রই প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে পছন্দের কিটটি চেয়ে বসেন।

খেলোয়াড়রাও সেই চাওয়া পূর্ণ করেন। 
তবে শুধু কি ভক্ত-সমর্থকরাই তীর্থের কাক হয়ে থাকেন? এমনটা অবশ্য না। কখনো কখনো খেলোয়াড়রাও প্রতিপক্ষ কিংবা সতীর্থর কিট পাওয়ার আশায় থাকেন। খেলার মাঠে এমন মুহূর্ত অনেকবারই দেখা গেছে।

এবার সেই তালিকায় যুক্ত হওয়ার খায়েশ লামিনে ইয়ামালের।
ইয়ামালের চাওয়া, মেসির সঙ্গে জার্সি বদল করবেন তিনি। আর সেই মুহূর্তটি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে করতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথাই জানিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড।

সংবাদমাধ্যমটির ‘র‌্যাপিড ফায়ার’ অনুষ্ঠানে ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়েছিল—কোন খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করতে চান? ১৮ বছর বয়সী লামিনের উত্তর, ‘মেসি।’ আরেক প্রশ্নে তার কাছে জানতে চাওয়া হয়, স্পেন যদি ফাইনালের টিকিট পায় তাহলে প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান? স্পেন তারকার উত্তর, ‘আর্জেন্টিনা।’

আরেক প্রশ্নে স্পেনের সাবেক কোন ফুটবলারকে বিশ্বকাপের এই দলে নিতে চান, এমনটা জানতে চাওয়া হলে ইয়ামাল বলেন, ‘আন্দ্রে ইনিয়েস্তা।’

ইয়ামালের চাওয়া পূরণ হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য অবশ্য আর্জেন্টিনা-স্পেন দুই দলকে নিজ নিজ ম্যাচে জিততে হবে।

তবেই আগামী ১৯ জুলাই রাতে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে মেসি-ইয়ামালের দেখা হবে। এ জন্য আরো দুই ধাপ পেরোতে হবে তাদের। আজ রাতে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। অন্যদিকে শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

1

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

2

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

3

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

4

শুরু করার জন্য কখনোই দেরি হয় না’, ৬৮-তে জোসের দৌড় ভাইরাল

5

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

6

ইংল্যান্ডকে হারানোর দিনই বিশ্বকাপ জিতে গেছে আর্জেন্টিনা, বলল

7

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

8

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের সতর্কবার্তা

9

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

10

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানম

11

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

12

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

13

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

14

প্রতিদিন আখরোট খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্যগুণ

15

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

16

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

17

একটা সিংহ কখনো ভেড়ার মতামত কে গুরুত্ব বা পাত্তা দেয় না: ২০১

18

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

19

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

20