ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন। এতে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়েছে ১১১ জন। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪১৬ জনে পৌঁছেছে। এই সময়ে মোট ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৩৬ হাজার ৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৮ জন এবং নিশ্চিত হামে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

1

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

2

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

5

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

6

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

7

ইরানে আবার হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : আইআরজিসি

8

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

9

শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সম্মানে ভাস্কর্য উন্মোচন

10

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

11

৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ফ

12

নিজেদের চরকায় তেল দিন, জুয়ার বিতর্কে রেগে সমালোচকদের জবাব নে

13

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

14

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

15

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

16

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

17

শাবনূরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ পূর্ণিমার

18

ইরানের হুঁশিয়ারি: বন্ধ হতে পারে হরমুজ প্রণালি

19

কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই

20