অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

ছবি: সংগৃহীত



 কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন এই ফরাসি ফরোয়ার্ড। চলমান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী এক রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এই অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল পুরোপুরি ইংল্যান্ডময়। ডেক্লান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছিল ইংলিশরা। একপর্যায়ে মনে হচ্ছিল, ১৯৯৪ সালে সুইডেনের ৪-০ ব্যবধানের সেই ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি হয়তো ঘটতে যাচ্ছে।

কিন্তু বিরতির পর চিত্রনাট্য পুরোপুরি বদলে দেন কিলিয়ান এমবাপ্পে।মাইকেল অলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমানোর সূচনা করেন এমবাপ্পে।এমবাপ্পের পাস থেকেই বারকোলা গোল করলে স্টেডিয়ামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩! মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইংল্যান্ডকে রীতিমতো কাঁপিয়ে দেয় ফরাসিরা।

ম্যাচের ৬৬ মিনিটে করা দ্বিতীয় গোলটিই এমবাপ্পেকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। লিওনেল মেসির ২১ গোলকে পেছনে ফেলে ২২ গোল নিয়ে এখন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি।  শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও মেসিকে (৮ গোল) পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন এই ফরাসি মহাতারকা।

শেষ পর্যন্ত অবশ্য রোমাঞ্চকর এই ম্যাচটা ফ্রান্স জিততে পারেনি। ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলের ব্যবধানে হেরে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

1

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

2

আজ বিশ্ব মা দিবস

3

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন

4

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

5

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

6

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

7

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

8

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

9

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

10

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

11

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

12

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

13

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

14

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

16

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

17

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

18

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

19

নাটকীয় ড্রয়ে নকআউটে মিসর, অপেক্ষায় ইরান

20