ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের কল্যাণেই আমাদের রাজনীতি: প্রধানমন্ত্রী

কক্সবাজারে পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের সহায়তাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার সকালে কক্সবাজারে পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালু করা হবে। এর আওতায় কৃষক কার্ডের মাধ্যমে বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন এবং তাদের একটি বড় অংশ কৃষি ও শ্রমনির্ভর পেশার সঙ্গে জড়িত। তাই উন্নয়ন পরিকল্পনায় কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশের নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে পুরো জেলায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসভা ও সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। সফর-সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীও আগেই কক্সবাজারে পৌঁছেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

1

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

2

ইরানে শপিং কমপ্লেক্সে আগুনে ৮ জনের মৃত্যু, আহত ৩৬

3

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা

4

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

5

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

6

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

7

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

8

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

9

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

10

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

11

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

12

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

13

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

14

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

15

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

16

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

17

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

18

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

19

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

20