অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত



নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) বাংলাদেশ সময় সোমবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও জার্মানি। এই দুই দলের ম্যাচ ঘিরে জয়-পরাজয়ের সংখ্যাভিত্তিক ভবিষ্যদ্বাণী করেছে অপটা সুপারকম্পিউটার।

যুক্তরাজ্যের ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা স্পোর্টসের তৈরি করা ভবিষ্যদ্বাণীর বিশেষ মডেল ‘অপটা সুপারকম্পিউটার’ নামে পরিচিত। ব্রাজিল-জাপান ম্যাচে সুপারকম্পিউটারটি নেইমারদেরকে স্পষ্ট ফেভারিট বা এগিয়ে রেখেছে। 

ম্যাচ পূর্ববর্তী ২৫ হাজার সিমুলেশনের (কাল্পনিক ট্রায়াল) মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে, জাপানের জয় ১৯ দশমিক ৭ শতাংশ। বাকি ২৩ দশমিক ০ শতাংশ সিমুলেশনে ম্যাচ সমতায় শেষ (৯০ মিনিটে) হয়েছে। অর্থাৎ, এই ম্যাচে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ফলাফল নির্ধারণের সম্ভাবনা ২৩ শতাংশ। 

আরেক ম্যাচে মুখোমুখি হতে যাওয়া জার্মানি ও প্যারাগুয়ে আন্তর্জাতিক ফুটবলে একে অপরের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলেছে। বিশ্বমঞ্চে তাদের প্রথম সাক্ষাত হয়েছিল ২০০২ সালে। সেটি ছিল রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। ২০১৩ সালে খেলা প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। 

সোমবারের ম্যাচ নিয়ে অপটা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে জার্মানিকে এগিয়ে রাখা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জার্মানির জয়ের সম্ভাবনা ৫৪ দশমিক ৭ শতাংশ। বিপরীতে প্যারাগুয়ের ২৩ দশমিক ১ শতাংশ। বাকি ২২ দশমিক ৩ শতাংশ সিমুলেশনে ম্যাচটি সমতায় শেষ হয়েছে। 

পুরো টুর্নামেন্ট নিয়ে অপটার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, জার্মানির শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা ৭৮ দশমিক ৬ শতাংশ। শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

1

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

2

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’, বিশ্বকাপের পর এমবাপ্পে

3

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

4

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

5

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

6

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

7

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

8

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

9

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

10

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

11

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স

12

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

13

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

14

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

15

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় আহত নারী ৪ দিন পর মারা গেলেন

16

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

17

বিশ্বকাপ থেকে বিদায়ের এক সপ্তাহ না পেরোতেই জুয়ার আসরে নেইম

18

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

19

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

20