অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের জালে জাপানের গোল, পিছিয়ে ব্রাজিল

ছবি: সংগৃহীত



ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধে গোল করেছে জাপান। ম্যাচের ২৯ মিনিটে কাইসু সানো জাপানকে ১-০ গোলের লিড এনে দেন।

জাপানের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আজ (সোমবার) রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে দুই দল। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে সেলেসাওরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশটি অপরিবর্তিত রেখেছে। 

ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার সঙ্গে আছেন ১৯ বছরের বোর্নামাউথে খেলা তরুণ রায়ান। রাফিনিয়ার ইনজুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমবার ব্রাজিলের শুরুর একাদশে জায়গা পান তিনি। রাইট উইঙ্গ দিয়ে দারুণ খেলে কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করেছেন রায়ান। 

ব্রাজিলের মিডফিল্ড সামলানোর ভার থাকছে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারেজ ও লুকাস পাকুয়েতার কাঁধে। ফুলব্যাকে ডগলাস সান্তোস ও দানিলোর ওপর আস্থা রাখছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ১৫ মিনিট নেইমার জুনিয়র মাঠে থাকলেও জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেই তিনি। 

ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরা, গিমারেজ, পাকুয়েতা, রায়ান, কুনিয়া, ভিনিসিয়াস। 

জাপানের একাদশ: জিওন সুজুকি, তমিয়াসু, তানিগুচি, হিরোকি ইটো, রিস্তো দুয়ান, কাইসু সানো, কামাদা, নাকামুরা, জুনয়া ইটো, ইউইদা, মায়ইদা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপজ্জনক যুগে পৃথিবী, জাতিসংঘের সতর্কবার্তা

1

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

2

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

3

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

4

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

5

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

6

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

7

ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

8

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

9

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বাফুফে

10

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

11

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের

12

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াস

13

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

14

সমালোচকদের মুখ বন্ধ করে নেইমার বিশ্বকাপ জেতাবে : রোনালদো

15

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

16

দাম বাড়ল সয়াবিন তেলের

17

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

18

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্সের কোচ দেশম

19

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

20