ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তামিম ইকবাল দেশের ক্রিকেটের হারানো সুনাম পুনরুদ্ধারকে প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পূর্ববর্তী কমিটি ভেঙে দিয়ে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

দায়িত্ব গ্রহণের পরপরই নতুন কমিটির সঙ্গে প্রথম বোর্ড সভায় বসেন তামিম ইকবাল। সভায় তাকে আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয় এবং বোর্ডের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয় তানজিল চৌধুরীকে। পরে সংবাদ সম্মেলনে তামিম তার কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, গত দেড় বছরে বাংলাদেশের ক্রিকেটের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

তিনি জানান, তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এ বিষয়ে তিনি আশ্বস্ত করেন যে, পুরো প্রক্রিয়াটি সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। পাশাপাশি বর্তমান কমিটির সদস্যরাও চাইলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন বলে তিনি উল্লেখ করেন এবং নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন।

তামিম আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা কাজ করবেন, যাতে ক্রিকেটার, সংগঠকসহ সংশ্লিষ্ট সবাই অংশ নিতে পারেন। বিসিবির গত কয়েক বছরের অস্থিরতা কাটিয়ে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং বোর্ডের অভ্যন্তরীণ সংস্কার বাস্তবায়নই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিন মাসের এই স্বল্প সময়ে তামিম ইকবাল কতটা সফলভাবে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

1

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

2

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

3

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

4

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

5

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

6

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

7

লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক

8

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

9

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

10

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

11

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

12

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

13

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তনু হত্যা মামলায় নতুন গতি

14

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন

15

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

16

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

17

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

18

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

19

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

20