ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

সংগৃহীত ছবি

দেশে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ বাধ্যতামূলক করতে হবে। কোনো হাসপাতালেই হাম রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না এবং দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। পাশাপাশি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন।

এছাড়া প্রতিদিন ভর্তিকৃত হাম রোগীদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য একটি হটলাইন নম্বর চালুর কথাও জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত শনাক্ত, আইসোলেশন এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার। এ কারণে হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

1

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, ভাঙবে কি জয়হীনতার রেকর্ড

2

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

3

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

4

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

5

চুক্তি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে : ট্রাম্প

6

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটা

7

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

8

রূপকথার মতো অভিষেক এশিয়ান গেমসে, হ্যাটট্রিক স্বর্ণপদক চীনা

9

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

10

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

11

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

12

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

13

পার্থকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

14

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

15

মিশরের বিপক্ষেই ২১ বছর আগে ইতিহাস লেখা শুরু করেছিলেন মেসি

16

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদে

17

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

18

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

19

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

20