অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত



বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ফিফার এক পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি পরিচালনার জন্য ‘ভুল ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বজুড়ে এই বিতর্কিত পরিকল্পনার বিরোধিতা বাড়তে থাকার প্রেক্ষিতে বার্নহ্যামও সরব হয়েছেন। শুক্রবার তিনি এটিকে ‘একটি চরম আপত্তিকর প্রস্তাব’ বলে অভিহিত করেছেন।

ইনফান্তিনোর সমালোচনায় মুখর বার্নহ্যাম বলেছেন, ‘এমন একটি প্রস্তাব যে উত্থাপন করা যেতে পারে, তাতেই আমার মনে হয় যে, এই সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য তিনি (ইনফান্তিনো) ভুল ব্যক্তি।’

গত মঙ্গলবার ইনফান্তিনোর প্রস্তাব প্রকাশ্যে আসার পর তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

ইংলিশ ক্লাব এভারটনের এই পাঁড় সমর্থক গত মঙ্গলবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘ফুটবল কোনো বিনিয়োগকারীদের সম্পত্তি নয়। ফুটবল সেই মানুষগুলোর, যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে সপ্তাহের পর সপ্তাহ গ্যালারির আসন ভরিয়ে রাখেন এবং টাচলাইনের ধারে দাঁড়িয়ে থাকেন।’

বিশ্বকাপসহ ফিফা আয়োজিত প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একাংশ বিক্রি করার বিষয়ে সভাপতি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা যদি অগ্রসর হয়, তবে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছে উয়েফা। তাদের প্রতি সংহতি জানিয়ে এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কনকাকাফ আর এএফসিও।

ফলে যা কেবল একটি আর্থিক প্রস্তাব হিসেবে শুরু হয়েছিল, তা দ্রুতই ফুটবলের সবচেয়ে লাভজনক ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্টগুলোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে একটি ক্ষমতার লড়াইয়ে রূপ নিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ফিফা সভাপতি ইনফান্তিনো সদস্য দেশগুলোর কাছে দেওয়া এক চিঠির মাধ্যমে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠান গঠনের পরিকল্পনাটি উন্মোচন করেন। বিশ্ব ফুটবলের বড় ইভেন্টগুলো পরিচালনার জন্য গঠিত প্রায় ২০০০ কোটি ডলার বাজারমূল্যের এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ (প্রায় ৪২০ কোটি ডলার) শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করাই ইনফান্তিনো ও ফিফার মূল লক্ষ্য।

তবে উয়েফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফুটবল কিংবা বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। তাছাড়া, এই খেলাটিকে ব্যবসার সামগ্রী বানানোর এমন একতরফা চেষ্টা বিশ্ব ফুটবলের সুশাসন ও কাঠামোর ওপর বড় আঘাত বলেও মনে করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে

2

চীন যাচ্ছেন পুতিন

3

এবারো শুভেন্দুর কাছে মমতার পরাজয়

4

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

5

মেসি মানে ম্যাজিক, মায়া, মোহ

6

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

9

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

10

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

13

ঘুম ভাঙতেই ফোন হাতে নিচ্ছেন? অজান্তেই হচ্ছে মানসিক স্বাস্থ্য

14

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

15

মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে ঢালা হয়

16

ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো ট্রাম্পের হাতে বিকল্প রয়

17

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

18

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

19

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

20