অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন

ছবি: সংগৃহীত




বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার রেকর্ড ভাঙতে এগিয়ে যাচ্ছে সৌদি আরবের উচ্চাভিলাষী জেদ্দা টাওয়ার প্রকল্প। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া নির্মাণকাজ এখন দ্রুতগতিতে এগোচ্ছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ারটির নির্মাণ ইতোমধ্যে ৪৩০ মিটার উচ্চতায় পৌঁছেছে, যা পরিকল্পিত এক হাজার মিটারেরও বেশি উচ্চতার ৪০ শতাংশের বেশি। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করে সৌদি বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে এবং বিশ্বের সর্বোচ্চ টাওয়ার নির্মাণের লক্ষ্য পূরণ হবে।

২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পটি আর্থিক সংকট ও ঠিকাদারি জটিলতায় ২০১৮ সালে থেমে যায়। পরে ২০২৫ সালে আবার নির্মাণকাজ শুরু হলে ধারাবাহিকভাবে তলা নির্মাণের কাজ এগিয়ে চলছে।

সম্পন্ন হলে জেদ্দা টাওয়ার হবে বিশ্বের প্রথম এক কিলোমিটারের বেশি উচ্চতার ভবন। এতে বিলাসবহুল আবাসন, পাঁচতারকা হোটেল, আধুনিক অফিস স্পেস এবং বিশ্বের অন্যতম উচ্চতম অবজারভেশন ডেক থাকবে। এটি জেদ্দা ইকোনমিক সিটির প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। ২০২৮ সালের মধ্যে জেদ্দা টাওয়ারের নির্মাণ শেষ হলে সেই রেকর্ড ভেঙে স্থাপত্য ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে সৌদি আরব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

1

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

2

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি লুকাকু

3

আমরা পৃথিবীর রাজা না: ইনফান্তিনো

4

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

5

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

6

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

7

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

8

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

9

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

10

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

11

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

12

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

13

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

14

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

15

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

16

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

17

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

18

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

19

দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উ

20