সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার প্রস্তুতিতে বিরোধী জোট
ডেস্ক রিপোর্টার
প্রকাশ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ পিএম |অনলাইন সংস্করণ
ক্ষমতাসীন জোট সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ গরম করার প্রস্তুতি শুরু করেছে বিরোধী জোট। জুলাই সনদ বাস্তবায়ন, লাগামহীন দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আর্থিক খাতের সংকট এবং সীমান্তে হত্যা ও পুশইনের মতো বিষয়গুলোকে সামনে রেখে সরকারবিরোধী জনমত গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জোটের নেতারা জানান, সংসদের ভেতরে ওয়াকআউট, কঠোর সমালোচনা এবং বাইরে ধারাবাহিক জনসভা, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের দাবি, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং সেই জনঅসন্তোষকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চায় বিরোধী শিবির।
সম্প্রতি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিরোধী নেতারা তাদের অবস্থান আরও স্পষ্ট করেন। এর আগে রাজশাহীতেও সমাবেশ করে জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানানো হয়। চট্টগ্রামের সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারবিরোধী আন্দোলনের ইঙ্গিত দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
সমাবেশের পাশাপাশি দলীয় পর্যায়েও তৎপরতা বাড়ানো হয়েছে। চট্টগ্রাম সফরকালে জামায়াতের শীর্ষ নেতৃত্ব তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে নির্দেশনা দেয়। একইভাবে এনসিপির শীর্ষ নেতারাও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সরকারের বিভিন্ন ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
বিরোধী নেতাদের অভিযোগ, গণভোটে সমর্থন পাওয়া সত্ত্বেও জুলাই সনদের বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণাও মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে বিরোধী জোট। বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড, ধর্ষণ এবং সহিংস ঘটনার উদাহরণ তুলে ধরে তারা দাবি করেছে, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। একই সঙ্গে ইসলামী ব্যাংকসহ আর্থিক খাতের অস্থিরতাকেও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা এবং পুশইন ইস্যুতেও সরকারকে কঠোর সমালোচনার মুখে ফেলতে চায় বিরোধী জোট। তাদের মতে, জাতীয় স্বার্থ রক্ষায় আরও কার্যকর ও দৃঢ় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, সরকার জুলাই সনদের মূল চেতনা থেকে বিচ্যুত হয়নি। একইসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই পথে এগিয়ে নিতে সরকার কাজ করছে এবং কাঙ্ক্ষিত ফল পেতে সময় প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনের মাসগুলোতে সংসদের ভেতরের বিতর্কের পাশাপাশি রাজপথেও সরকার ও বিরোধী জোটের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা
1
বসতি স্থাপন ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে ইউরোপের নতুন চাপ
2
বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান
3
চার মন্ত্রীর পদত্যাগে চাপে কিয়ার স্টারমার
4
আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারে
5
ইরানে আবার হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : আইআরজিসি
6
নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান
7
দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা
8
ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র
9
পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী
10
হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২
11
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা
12
ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা
13
ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী
14
ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান
15
চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প
16
হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী
17
মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার
18
বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট