অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা, আগ্রহহীন ৩৬ শতাংশ

ছবি: সংগৃহীত



দিনকে দিন কমছে ব্রাজিলের মানুষদের ফুটবল আগ্রহ। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে, ব্রাজিলের ৩৬ শতাংশ মানুষের ফুটবল নিয়ে এখন একদমই আগ্রহ নেই! ২০২৩ সালে ২৮ ভাগ মানুষ ফুটবলে অনাগ্রহী ছিলেন। অর্থাৎ, টানা ব্যর্থতায় পাল্লা দিয়ে সমর্থকও কমছে ব্রাজিলের।

মূলত, এর কারণ হিসেবে রয়েছে বেশ কয়েকটি দৃশ্যমান ইস্যু। টানা ব্যর্থতায় বিপর্যস্ত দল, গড়ে উঠছে না একা হাতে টেনে নিয়ে যাওয়া কোনো তারকা; ভক্তরাও নিতে শুরু করেছে মুখ ফিরিয়ে! দিনশেষে, সমর্থনের সঙ্গে সাফল্যের সম্পর্ক যে সমানুপাতিক।

সবশেষ বিশ্বকাপে আর্লিং হালান্ডদের নরওয়ের বিরুদ্ধে হেরে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বাদ যায় ব্রাজিল। ১৯৯০ এর পর এবারই প্রথম এত আগে বাদ পড়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটা। সেই রেশ দর্শকদের মধ্যেও পড়েছে। এক জরিপে উঠে এসেছে, ফুটবল নিয়ে ব্রাজিলিয়ানদের আগ্রহ দিনকে দিন কমছে, গত তিন বছরে যা কমেছে উল্লেখযোগ্য হারে।

২০২৬ বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন পরই, আরও নির্দিষ্ট করে বললে ২২ ও ২৩ জুলাই ডাটাফোলহার এই জরিপের জন্য তথ্য সংগ্রহ করা হয়। ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয়, যাদের বয়স ছিল ১৬ বছর কিংবা তার চেয়ে বেশি।

এতে উঠে এসেছে, টানা ব্যর্থতার পরও ৬৪ শতাংশ ব্রাজিলিয়ান এখনও ফুটবল দেখেন। এর মধ্যে ২৮ শতাংশ দর্শক ফুটবলে অনেকটাই আগ্রহী, ৩৫ ভাগ মানুষের সামান্য কিছু আগ্রহ আছে আর বাকি ৩৬ শতাংশ মানুষের ফুটবল নিয়ে একদমই আগ্রহ নেই!! ফুটবলের দেশ ব্রাজিলে এই অবস্থা, বিষয়টা যেন অভাবনীয়।

এর আগে, ২০২৩ সালেও একই জরিপ চালানো হয়েছিল। ২০২৩ সালের সেই জরিপে ২৮ ভাগ মানুষ ফুটবলে অনাগ্রহী ছিলেন। এবার সেই সংখ্যাটা প্রতি ১০০ জনে ৮জন বেড়েছে। এমনকি পুরুষদের মধ্যে ফুটবল অনুসরণের হার ৭৭ভাগ, নারীদের ক্ষেত্রে ৫২।  

অবশ্য মাঠের সাফল্যই মাঠের বাইরের দর্শক টানে, সেখানেই এই মুহুর্তে পিছিয়ে ব্রাজিল। সবশেষ সাফল্য ২০১৯ সালে, কোপা আমেরিকায়

উল্লেখ্য, ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল দেশটা, ২০১৪ সালে ঘরের মাঠে উঠেছিল সেমিফাইনালে। একমাত্র সাফল্যই পারে ব্রাজিলের হারানো ঐতিহ্য ফেরাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

1

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

2

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

3

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

4

২০৯ রান দূরে মিরাজ

5

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

6

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

7

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা

8

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

9

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

10

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

11

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

12

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

13

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

14

ইরানি সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, স্টেডিয়ামে বসে খেলা দ

15

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

16

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

17

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

18

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

19

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

20